1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

নিয়ন্ত্রণ হারিয়ে চাঁদের গাড়ি ৬০ ফুট গভীর খাদে, নিহত ২

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২১
  • ৫৪১ সময় দর্শন

খাগড়াছড়িতে চাঁদের গাড়ি বা পর্যটনবাহী জিপ উল্টে ৬০ ফুট গভীর খাদে গিয়ে পড়েছে। এসময় হরেন্দ্র ত্রিপুরা ও গনেশ্বর ত্রিপুরা নামের দুইজন নিহত হয়েছেন। চাঁদের গাড়িতে থাকা দেব ত্রিপুরা, রহেন ত্রিপুরা ও চয়ন ত্রিপুরা নামে অপর তিনজন আহত হয়েছেন।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে খাগড়াছড়ির ভাইবোনছড়া এলাকার দুর্গম আমলাই হাদুকপাড়া গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত ও আহতরা সকলেই ভাইবোনছড়ার দুর্গম আমলাই হাদুকপাড়া গ্রামের বাসিন্দা।

ভাইবোনছড়া ইউপি চেয়ারম্যান পরিমল ত্রিপুরা বলেন, খাগড়াছড়ি বাজারে বিক্রির জন্য গাছ রেখে চাঁদের গাড়িতে করে বাড়ি ফেরার পথে আমলাই হাদুকপাড়া পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে ৬০ ফুট গভীর খাদে পড়ে যায়। তখন ঘটনাস্থলেই হরেন্দ্র ত্রিপুরা ও গনেশ্বর ত্রিপুরার মৃত্যু হয়।

এসময় গাড়িতে থাকা অপর তিনজন আহত হয়। আহতদের খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে খাগড়াছড়ি সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রশিদ জানান, ময়নাতদন্ত শেষে পরিবারে কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu