1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

নিজ বাসায় হাত-পা বাঁধা অবস্থায় এক ব্যক্তির লাশ উদ্ধার

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২১
  • ৫৯৮ সময় দর্শন

রাজধানীর দারুস সালামে নিজের বাসায় হাত-পা বাঁধা অবস্থায় আকতার হোসেন নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তদন্ত কর্মকর্তা জানান, নিহত আক্তার হোসেন এক বছর আগে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। কারা এবং কেন তাকে হত্যা করেছে এই বিষয়টি খতিয়ে দেখছে আইন শৃঙ্খলা বাহিনী।

ছোট্ট একটা ঘরে দারুস সালামে গত ছয়মাস যাবৎ বাস করতেন আকতার হোসেন। স্ত্রীর সাথে বিচ্ছেদের পর মেয়েকে বিয়ে দিয়ে এখানেই জীবন কাটাতেন তিনি। চাকরি করতেন একটি বেসরকারি প্রতিষ্ঠানে। বুধবার দুপুর ২ টার দিকে হাত-পা বাধা অবস্থায় সে ঘর থেকেই তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

স্থানীয়রা বলছেন, খুব সাদাসিদে জীবনযাপন করতেন আকতার। করোনার কারণে চাকরি যাওয়ায় বেশীরভাগ সময় বাসায়ই থাকতেন। মঙ্গলবার রাতে জানালার গ্রিল কেটে দুস্কৃতকারীরা তাকে হত্যা করেছে বলে ধারনা তাদের।

পুলিশ বলছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মাথায় আঘাত করে তাকে হত্যা করা হয়েছে। আসামীদের ধরতে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে বলেও জানায় তারা। মরদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu