1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

রাজধানীতে বাসায় ঢুকে মা-মেয়েসহ ৩ জনকে কুপিয়ে জখম

নিজেস্ব প্রতিবেদক।
  • আপডেটের সময় : সোমবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২১
  • ৫২৩ সময় দর্শন

রাজধানীর যাত্রাবাড়ীতে বাসায় ঢুকে মা-মেয়েসহ ৩ জনকে কুপিয়ে জখম করেছে পরান নামে এক ব্যক্তি। গুরুতর অবস্থায় তাদের তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় যাত্রাবাড়ীর শনির আখড়ায় একটি ভবনের ৫তলায় স্বামী, দুই ছেলে-মেয়ে নিয়ে ভাড়া থাকেন ইয়াসমিন বেগম। একই বাসার ৬ তলায় ভাড়া থাকেন রুহুল কুদ্দুস বাবু ও তার আত্মীয় পরান নামে এক ব্যক্তি।

স্থানীয়রা জানান, পরান দীর্ঘদিন ধরে ইয়াসমিনকে উত্ত্যক্ত করে আসছিল। এ নিয়ে দ্বন্দ্বের জেরে দুই তিন বছর আগে পরানকে বাসা থেকে বের করে দেন বাবু। এরপরও পরান বিভিন্ন সময় ইয়াসমিন বেগমকে উত্ত্যক্ত করতেই থাকেন।

সন্ধ্যায় বাবুর বাসায় পরান আসলে ব্যাপারটি নিয়ে তাদের মধ্যে কথাকাটি হয়। একপর্যায়ে পরান চাপাতি দিয়ে বাবুকে এলোপাড়াড়ি কোপায়। এ সময় ইয়াসমিন ও তার মেয়ে মেহরিন ছুটে আসলে তাদেরও কুপিয়ে পালিয়ে যায় অভিযুক্ত পরান।

তিনজনকেই আহত অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। আহত বাবুর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। ঘটনার পর থেকে পলাতক রয়েছে অভিযুক্ত পরান।

ঢামেক হাসপাতাল ক্যাম্পের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. বাচ্চু মিয়া গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হামলার বিষয়টি শুনেছি। আহত সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu