1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

বানারীপাড়া-মুলাদীতে আ.লীগ প্রার্থী বিজয়ী, প্রতিদ্বন্দ্বী একই দলের

নিজেস্ব প্রতিবেদক।
  • আপডেটের সময় : সোমবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪৫২ সময় দর্শন

চতুর্থ ধাপে বরিশালে অনুষ্ঠিত দুটি পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের দুই প্রার্থী বিজয়ী হয়েছেন। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের দুই বিদ্রোহী প্রার্থী।

জেলার বানারীপাড়া পৌরসভায় বিজয়ী আওয়ামী লীগের অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল পেয়েছেন ৫ হাজার ৪২৭ ভোট। তার নিকটতম আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী জিয়াউল হক মিন্টু পেয়েছেন ৬৯৮ ভোট। বিএনপি প্রার্থী রিয়াজ আহমেদ মৃধা পেয়েছেন ২৬৯ ভোট।

অপরদিকে মুলাদীর পৌরসভায় আওয়ামী লীগের শফিকুজ্জামান রুবেল ৭ হাজার ৫৪৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ বিদ্রোহী দিদারুল আহসান খান পেয়েছেন ২ হাজার ৬৫ ভোট।

এছাড়া অপর দুই প্রতিদ্বন্দ্বী বিএনপির আল মামুন পেয়েছেন ৪৯২ ভোট এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা মঞ্জুরুল ইসলাম পেয়েছেন ৯৪৯ ভোট।

আজ রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বানারীপাড়ায় ব্যালটে এবং মুলাদীতে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ শেষে রাত ৯টার দিকে বানারীপাড়ার রিটার্নিং কর্মকর্তা মো. নুরুল আলম এবং মুলাদী উপজেলা রিটার্নিং কর্মকর্তা শওকত হোসেন নির্বাচনী ফলাফল ঘোষণা করেন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu