1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

লক্ষ্মীপুরে ট্রাকের ধাক্কায় যুবক নিহত

নিজেস্ব প্রতিবেদক।
  • আপডেটের সময় : শুক্রবার, ১২ ফেব্রুয়ারী, ২০২১
  • ৫৩৭ সময় দর্শন

লক্ষ্মীপুরে ট্রাকের ধাক্কায় সুজন দাস নামের (৩০ বছর) মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। এ সময় আরও দুই মোটরসাইকেল আরোহী আহত হন।

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১২ টায় ললক্ষ্মীপুর-ঢাকা মহাসড়কের মান্দারী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে পুলিশ। আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। নিহত সুজন স্থানীয় মটবী গ্রামের জগদিস চন্দ্র দাসের ছেলে ও সেলুন দোকানি।

প্রত্যক্ষদশী ও পুলিশ জানায়, স্থানীয় বাসিন্দা মনির,সজিব ও সুজন বাড়ি থেকে মোটরসাইকেল যোগে মান্দারী বাজারে যাচ্ছিলেন। এ সময় চৌমুহনী থেকে ছেড়ে আসা একটি ট্রাক ঘটনাস্থলে এসে পেছন থেকে তাদের ধাক্কা দেয়। এ সময় মোটর সাইকেলে থাকা দুইজন বাম দিকে পড়ে আহত হন অপরজন(সুজন) ডান দিকে পড়ে গিয়ে ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রাক ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। ট্রাক চালক পলাতক রয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান তিনি।

 

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu