1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

১৬ ডিসেম্বর মেট্রোরেল চালু নিয়ে শঙ্কা

নিজেস্ব প্রতিবেদক।
  • আপডেটের সময় : বুধবার, ১০ ফেব্রুয়ারী, ২০২১
  • ৫৫৪ সময় দর্শন

করোনা বাস্তবতায় বাংলাদেশের বিশেষজ্ঞরা জাপানে না যেতে পারায় জাপানী প্রতিষ্ঠানের মাধ্যমেই সক্ষমতা যাচাই করাতে হয়েছে মেট্রোরেলের কোচ এবং বগির। তবে বাংলাদেশের প্রকৌশলীরা ভার্চুয়াল প্লাটফর্মে যুক্ত থেকে প্রত্যক্ষ করেছেন যাচাই কার্যক্রম। কর্তৃপক্ষ বলছে ঢাকায় আসার পর আরেক দফা যাচাই শেষে পরীক্ষামূলক চলাচল শুরু করবে মেট্রোরেল।

করোনা বাস্তবতায় কিছুটা ধীরে চললেও থেমে থাকেনি রাজধানীর বুক চিরে মেট্রোরেলের অবকাঠামো নির্মানের কাজ। ডিএমটিসিএল বলছে প্রকল্পের মোট অগ্রগতি ৫৭ ভাগ। যার মধ্যে উত্তরা থেকে আগারগাঁও অংশের অগ্রগতি ৮০ ভাগ এবং আগারগাঁও থেকে বাংলাদেশে ব্যাংক পর্যন্ত রেললাইন নির্মাণের কাজ হয়েছে ৫২ ভাগ।

অতিকায় এ স্থাপনার ওপর দিয়ে চলার জন্য  জাপান থেকে মেট্রোরেলের কোচ ও ইঞ্জিন বাংলাদেশে আনার প্রক্রিয়াও শুরু হয়েছে। তবে করোনা মহামারীর কারণে সে দেশে গিয়ে তা পর্যবেক্ষণের সুযোগ হয় নি মেট্রোরেল কর্তৃপক্ষের। তাদের হয়ে জাপান ইন্টারন্যাশনাল কোম্পানী করেছে ইন্সপেকশনের কাজ।

ডিএমটিসিএল বলছে দেশে পৌঁছানোর পর কোচ ও বগির আরেক দফা ইন্সপেকশনের পর শুরু হবে পরীক্ষামূলক চলাচলকরোনা মহামারীর কারণে এবছর ১৬ ডিসেম্বর মেট্রোরেল চালু হবে কিনা তা নিয়েও শঙ্কা রয়েছে কর্তৃপক্ষের।

প্রকল্প পরিচালক জানান করোনার কারণে জাপান থেকেও মেট্রোরেল প্রকল্পের প্রকৌশলীদের কেউ কেউ এখনও বাংলাদেশে আসতে পারেননি।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu