1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

সরকারি নির্দেশ অমান্য টুইটারের, বিজেপি নেতার ক্ষোভ

নিজেস্ব প্রতিবেদক।
  • আপডেটের সময় : বুধবার, ১০ ফেব্রুয়ারী, ২০২১
  • ৫০২ সময় দর্শন

ভারতের কৃষক আন্দোলনের ঘটনায় যে অ্যাকাউন্টগুলো টুইটারের নীতি ভঙ্গ করেছে সেগুলিকে ডিলিট করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। কিন্তু বিভিন্ন সাংবাদিক ও মিডিয়া সংস্থার অ্যাকাউন্ট ডিলিট করার যে দাবি করেছিল সরকার, সেটা টুইটার মানেনি বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

কিন্তু এই নিয়ে ক্ষোভে ফুঁসছে বিজেপি। বিজেপি সাংসদ তথা যুব মোর্চার সভাপতি তেজস্বী সূর্য দাবি করেছেন যে টুইটার নিজেকে দেশের আইনের উর্ধ্বে মনে করছে।

কোনও ভাবেই যে মিডিয়া সংস্থা, রাজনীতিবিদ, সমাজকর্মী ও সাংবাদিকদের অ্যাকাউন্ট ব্লক করবে না টুইটার, সেটা এদিন ভারত সরকারকে পরিষ্কার জানিয়ে দিয়েছে টুইটার। বাকস্বাধীনতার অধিকার নিশ্চিত করার জন্যই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে সংস্থা। ক্যারাভান ইন্ডিয়ার অ্যাকাউন্ট ব্লক করা হোক সেটা চেয়েছিল সরকার। কিন্তু রাজি হয়নি টুইটার।

এদিন টুইটারের পক্ষ থেকে বলা হয়েছে যে ২৬ জানুয়ারি থেকে টুইটারের গ্লোবাল টিম ২৪ ঘণ্টা নজরদারি রেখেছে ও কোনও পক্ষপাতিত্ব না করে ব্যবস্থা নিয়েছে।

যেসব অ্যাকাউন্ট হিংসা ছড়ানোর চেষ্টা করছিল বা এমন হুমকি দিচ্ছিল যা থেকে হিংসা ছড়াতে পারে, তেমন ৫০০-র ওপর প্রোফাইল নিষিদ্ধ করেছে টুইটার। কিছু বিশেষ শব্দ যাতে ট্রেন্ডিংয়ে না আসতে পারে, সেটাও নিশ্চিত করেছে সংস্থাটি।

প্রসঙ্গত, কৃষক আন্দোলনের ছুতো করে অনেক শক্তি ভারতে অশান্তি সৃষ্টি করতে চাইছে, সেই অভিযোগ করে প্রায় ১৪০০ অ্যাকাউন্ট ডিলিট ও বিদ্বেষমূলক হ্যাসট্যাগ বন্ধ করতে বলেছিল সরকার।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu