1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

বগুড়ায় গাবতলীতে মোটরসাইকেল দুর্ঘটনায় ছেলে- বাবা নিহত

নিজেস্ব প্রতিবেদক।
  • আপডেটের সময় : বুধবার, ১০ ফেব্রুয়ারী, ২০২১
  • ৫১০ সময় দর্শন

বগুড়ার গাবতলী উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে বাবা ও ছেলে নিহত হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার পেরিরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

নিহতরা হলেন উপজেলার বাইগুনি গ্রামের জাহিদুল ইসলাম (৬০) ও তাঁর ছেলে মনোয়ার হোসেন মুন্না (২৮)। দুর্ঘটনায় আহত জাহিদুলের স্ত্রী মনোয়ারা বেগমকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মনোয়ার হোসেন মুন্না ঢাকায় একটি বেসরকারি কোম্পানিতে কর্মরত ছিলেন।

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত সদর থানার উপপরিদর্শক (এসআই) মিঠুন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মুন্না তাঁর বাবা-মাকে নিয়ে মোটরসাইকেলে করে বোনের বাড়ি উপজেলার মহিষাবানে যাচ্ছিলেন। সেখানে তাঁরা একটি মেলা দেখতে যাচ্ছিলেন। পেরিরহাটে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি বৈদ্যুতিক ঘুঁটিতে ধাক্কা খায়।

স্থানীয়রা তিনজনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক বাবা ও ছেলেকে মৃত ঘোষণা করেন। মনোয়ারা বেগম চিকিৎসাধীন আছেন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu