1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

পটুয়াখালী আ.লীগের পূর্নাঙ্গ কমিটি নতুন পুরাতনের সমন্বয়ে অনুমোদন

বিশেষ প্রতিবেদক লোকমান মৃধা, পটুয়াখালী
  • আপডেটের সময় : শুক্রবার, ৫ ফেব্রুয়ারী, ২০২১
  • ৮৫ সময় দর্শন

পটুয়াখালী জেলা আওয়ামীলীগের পূর্নাঙ্গ কমিটি অনুমোদন দেয়া হয়েছে। বৃহস্পতিবার রাতে বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি দলের সভাপতির অনুমতিক্রমে এই কমিটি অনুমোদন দেন।

 

নতুন পুরাতনের সমন্বয়ে জেলা কমিটি অনুমোদনের খবরে নেতা কর্মীদের মধ্যে বিপুল পরিমান উৎসাহ উদ্দিপনা বিরাজ করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নব গঠিত কমিটির নেতাদের শুভেচ্ছা জানানো হচ্ছে।

পটুয়াখালী জেলা আওয়ামীলীগ সূত্রে জানাযায়, ২ ডিসেম্বর ২০১৯ সালে পটুয়াখালী জেলা আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে কাজী আলমগীর হোসেন কে সভাপতি এবং ভিপি আব্দুল মন্নানকে সাধারণ সম্পাদক হেসেবে নির্বাচন করা হয়।

অনুমোদন হওয়া কমিটিতে ১১ জনকে সহ সভাপতি হিসেবে মনোনীত করা হয়েছে। এরা হচ্ছেন মোঃ রেজাউল করিম আলমগীর মিয়া, মোঃ ইসমাইল হোসেন মৃধা, মো. শাহজালাল বাচ্চু, মো. শাহজাহান খান, এড.হারুন অর রশিদ(সাবেক পিপি), অধ্যক্ষ সৈয়দ মোঃ বাবর বাবুল, আলহাজ¦ এড.সুলতান আহমেদ মৃধা, আব্দুল কুদ্দুস মৃধা, কাজী রুহুল আমিন, সৈয়দ নাসির উদ্দিন এবং মো. আমিনুল হক আহসান।

যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে তিন জনকে মনোনীত করা হয়েছে এরা হচ্ছেন এড. গোলাম সরোয়ার, মো. জিয়াউল হক জুয়েল এবং শৌমেন্দ্র লাল চন্দ শৈলেন। সাংগঠনিক সম্পাদক হিসেবে তিনজনকে মনোনীত করা হয়েছে এরা হচ্ছেন ডাঃ মো. শফিকুল ইসলাম, ব্যারিস্টার জুনায়েদ মো. হাসিব এবং এড.উজ্জল বোস।

এ ছাড়া কমিটিতে আইন বিষয়ক সম্পাদক হিসেবে এড. নজরুল ইসলাম বাদল, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক হিসেবে একে এম খায়রুল আহসান খায়ের, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক সাইদুর রহমান লেলিন, ত্রান ও সমাজ কল্যান সম্পাদক খান মো. আবু বক্কর সিদ্দিক, দপ্তর সম্পাদক এড.হারুন অর রশিদ, ধর্ম বিষয়ক সম্পাদক খন্দকার সামছুল ইসলাম বাবুল, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এড.কবির হোসেন তালুকদার, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এড. কে বি এম আরিফুল হক, মহিলা বিষয়ক সম্পাদক অধ্যাপিকা খায়রুন নাহার লাকি, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক তসলিম শিকদার, যুব ও ক্রিড়া সম্পাদক এড.সাইফুল আহসান কচি, শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক অধ্যাপক আব্দুস সালাম ভূইয়া, শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক মো. রিয়াজ উদ্দিন মৃধা, শ্রম সম্পাদক এড. মো. আখতাররুজ্জামান শাহিন, সাংস্কৃতিক সম্পাদক স্বপন ব্যনার্জী,স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ মিজানুর রহমান, উপ দপ্তর সম্পাদক জিএম জাফর কিরন, উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক মনিরুজ্জামান লিটু এবং কোষাধ্যক্ষ পদে হাফিজুর রহমান সবীর কে দায়িত্ব দেয়া হয়েছে। এ ছাড়া কমিটিতে ২১ জন উপদেস্টা এবং ৩৬ জনকে সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu