1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

 চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচনে প্রার্থী হচ্ছেন যারা

নিজেস্ব প্রতিবেদক।
  • আপডেটের সময় : সোমবার, ১ ফেব্রুয়ারী, ২০২১
  • ৫৫৫ সময় দর্শন

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে ২ এপ্রিল। এবার প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন প্রবীণ চলচ্চিত্র পরিচালক আবদুল লতিফ বাচ্চু। এছাড়া নির্বাচন কমিশনার হিসেবে থাকবেন আ স ম শফিকুর রহমান ও বি এইচ নিশান।

নির্বাচনে আপিল বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন বর্ষীয়ান চলচ্চিত্র পরিচালক দেওয়ান নজরুল। তার সঙ্গে সদস্য হিসেবে থাকবেন বীর মুক্তিযোদ্ধা আবু মুসা দেবু ও ডক্টর মতিন রহমান।

আসন্ন নির্বাচনে মোট চারটি প্যানেলের হয়ে অংশ গ্রহণ করবেন পরিচালকরা। তারমধ্যে সভাপতি পদে সোহানুর রহমান সোহানের সঙ্গে মহাসচিব হবেন শাহীন সুমন। কাজী হায়াৎ ও এস এ হক অলিক জুটি হয়ে আনবেন একটি প্যানেল। একটি প্যানেলের নেতৃত্ব দেবেন শাহ আলম কিরণ ও সাফিউদ্দিন সাফি।

এ তিনটি প্যানেল প্রায় নিশ্চিত। তবে চার নম্বরটি প্যানেলটির নামও শোনা গেছে। এই প্যানেলে সভাপতি হিসেবে শোনো গেছে আবুল খায়ের বুলবুল ও মহাসচিব পদে জাকির হোসেন রাজুর নাম।

৩১ ডিসেম্বর বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়েছে। ২০২০ সালের শেষ শুক্রবার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু করোনার কারণে তা সম্ভব হয়নি। ফলে নতুন তারিখ ঘোষণা করা হয়েছে ২ এপ্রিল। ৪৫ দিন আগে থেকে ভোটের কার্যক্রম শুরু করবে নির্বাচন কমিশন।

এর আগে, ২০১৯-২০ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০১৯ সালের ২৫ জানুয়ারি। ওই নির্বাচনে সভাপতি পদে জয়লাভ করেন মুশফিকুর রহমান গুলজার। আর সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন বদিউল আলম খোকন। তবে তারা এবার নির্বাচনে অংশ নেবেন না।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu