1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

ইরানে সন্ত্রাসী নেতা জাভেদ দেহকানকে ফাঁসি

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : রবিবার, ৩১ জানুয়ারী, ২০২১
  • ৪৭৫ সময় দর্শন

ইরানের সিস্তান ও বালুচিস্তান প্রদেশের সন্ত্রাসী নেতা জাভেদ দেহকান খালদকে ফাঁসি দিয়েছেন দেশটির আদালত। তিনি স্থানীয়ভাবে মোহাম্মদ ওমর নামে সুপরিচিত। কথিত জয়শুল আদাল নামে একটি সন্ত্রাসী গোষ্ঠীর নেতা ছিলেন।

ইরানভিত্তিক সংবাদমাধ্যম পার্সটুডে এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়, ইরানের বিচার বিভাগের গণমাধ্যম দপ্তর থেকে জানানো হয়েছে, জাহেদান প্রদেশের কারাগারে আজ (শনিবার) সকালে জাভেদ দেহকান খাল্‌দের ফাঁসি কার্যকর করা হয়। ইরানের ইসলামী বিপ্লব গার্ড বাহিনী বা আইআরজিসি’র সদস্যদের ওপর সশস্ত্র হামলা এবং জয়শুল আদাল ও জয়শুল নাস্‌র নামে নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সম্পর্ক রাখার দায়ে তাকে ফাঁসি দেয়া হয়।

২০১৫ সালের জুন মাসে দেহকান খাল্‌দকে আটক করা হয় এবং আইআরজিসি’র দুই সদস্যকে হত্যা করার জন্য ইরানের আদালত তাকে ফাঁসির আদেশ দেয়। পাকিস্তান সীমান্তবর্তী ইরানের সারাভান শহরে পাঁচজন সীমান্তরক্ষীকে অপহরণ করার ক্ষেত্রেও দেহকান খাল্‌দ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলে বহুসংখ্যক বোমা হামলায় জয়শুল আদাল জড়িত। ইরানের নিরাপত্তাকে বিঘ্নিত করার জন্য ওই সন্ত্রাসী গোষ্ঠী এসব হামলা ও অপহরণের মতো জঘন্য তৎপরতা চালিয়ে আসছে। নিষিদ্ধ ঘোষিত এই সন্ত্রাসী সংগঠন আমেরিকা, সৌদি আরব এবং তাদের আঞ্চলিক মিত্রদের সর্বাত্মক সমর্থন ও সহযোগিতা পেয়ে আসছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu