1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

বিএনপির সাংসদ রুমিন ফারহানার নামে প্রচার করা ছবি ডা. শামীমার

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী, ২০২১
  • ৭২৫ সময় দর্শন

ঢাকা মেডিকেল কলেজের চিকিৎসক শামীমা আক্তারের টিকা গ্রহণের ছবি বিএনপির সংসদ সদস্য রুমিন ফারহানার নামে প্রচার করা হচ্ছে। রুমিন ফারহানার বলে দাবি করে অনেকে স্ট্যাটাসও দিয়েছেন।

ডা. শামীমা বৃহস্পতিবার নিজ কর্মস্থল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেই করোনার টিকা নেন।

এ ঘটনায় বিব্রত ডা. শামীমা বলেন, ‘রুমিন ফারহানা দাবি করে অনেক মানুষ আমার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করছে। আজ বিকেল ৫টার দিকে বিষয়টি আমার নজরে আসে। আমি আজ সকাল সাড়ে ১০টায় ঢাকা মেডিকেলে করোনা ভ্যাকসিন নিয়েছি। এরপর থেকেই নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ি। হঠাৎ বিকেলের দিকে দেখি আমার ছবি রুমিন ফারহানার হিসেবে ফেসবুকে ছড়িয়ে দেয়া হয়েছে। আমি অবাক হয়ে গেছি দেখে।

সূত্রে জানা গেছে, সকালে ঢাকা মেডিকেলে যখন টিকাদান চলছিল, তখন সংসদ অধিবেশনে ছিলেন বিএনপির এই এমপি।

রুমিন ফারহানা বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিষয়টি নিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন।

তিনি লেখেন, একজন নারীর টিকা নেবার ছবি দিয়ে আমি টিকা নিচ্ছি বলে ষড়যন্ত্রমূলকভাবে যে প্রচারণা চালানো হচ্ছে তার জবাবে বলছি… আমি করোনার টিকা নেইনি।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, আমাকে আরও অনেক সাংবাদিক কৌতূহলবশত নক করেছেন, জানতে চেয়েছেন। আমি নিজে কনফার্ম ছিলাম যে তিনি টিকা নেননি। তারপরেও উনার সাথে যোগাযোগ করেছি সাংবাদিকদের কথায়।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu