1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

প্রধানমন্ত্রী বা স্বাস্থ্যমন্ত্রী আগে টিকা নিলে কোনো ভুল ধারণা থাকতো না: বি চৌধুরী

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী, ২০২১
  • ৪৭৫ সময় দর্শন

করোনার টিকা নিয়ে দিধাগ্রস্ত মানুষের সংখ্যা খুবই কম উল্লেখ করে তা গ্রহণ করতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী। টেলিফোনে নিউজ টোয়েন্টিফোরকে দেয়া এক সাক্ষাৎকারে একথা বলেন তিনি। তবে বিশ্বের অন্যান্য দেশের মতো যদি প্রধানমন্ত্রী বা স্বাস্থ্যমন্ত্রী সবার আগে জনসম্মুখে টিকা গ্রহণ করতেন তাহলে মানুষের মধ্যে টিকা নিয়ে কোন ভুল ধারণা থাকতো না বলে মনে করেন এই চিকিৎসক।

ভারতের দেয়া উপহার করোনা ভ্যাকসিন দেশে পৌঁছার পর এর মান ও শরীরে প্রয়োগের বিষয়ে নানা অভিমত দেখা যায়। নতুন ভ্যাকসিন হওয়ায় কার্যকারিতা  নিয়েও প্রশ্ন তোলেন কেউ কেউ।

বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেন এই টিকা দান কর্মসূচি। প্রথম ধাপে ফ্রন্টলাইনারদের টিকা দেয়া হচ্ছে। সরকারের এ সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন বিশিষ্ট চিকিৎসক ও সাবেক রাষ্ট্রপতি ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী। তিনি মনে করেন

সঠিক সিদ্ধান্ত নেয়া হয়েছে। তিনি বলেন, মানুষের মধ্যে করোনার ভ্যাকসিনের মান নিয়ে যে ধোঁয়াশা তৈরি হয়েছে তা খুব সহজে কেটে যেতো যদি প্রধানমন্ত্রী বা স্বাস্থ্যমন্ত্রী সবার আগে জনসম্মুখে এই ভ্যাকসিন গ্রহণ করতেন।

ভারতের সেরাম ইন্সটিটিউটের করোনা ভ্যাকসিন অক্সফোর্ডের আবিষ্কার। এনিয়ে কোন সন্দেহের অবকাশ নেই বলেও মনে করেন একিউএম বদরুদ্দোজা চৌধুরী।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu