1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলিতে যুবক নিহত

নিজেস্ব প্রতিবেদক।
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৬ জানুয়ারী, ২০২১
  • ৫০৭ সময় দর্শন

কক্সবাজারের উখিয়ার পালংখালী রোহিঙ্গা ক্যাম্পে দুই পক্ষের গোলাগুলিতে মোহাম্মদ জাবেদ (২৫) নামের এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছে। গতকাল গভীর রাতে উপজেলার পালংখালী ইউনিয়নের তানজিমারখোলা রোহিঙ্গা শরণার্থী শিবিরে ডি/৮ ব্লকে এ ঘটনা ঘটে।নিহত জাবেদ উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের তানজিমারখোলা রোহিঙ্গা শরণার্থী শিবিরে ডি/৪ ব্লকের বাসিন্দা ও রোহিঙ্গা নাগরিক মোহাম্মদ ইসলামের ছেলে।

কক্সবাজার-১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম তারিক জানান, রাত তিনটার দিকে রোহিঙ্গা শিবিরে মোজাম্মেল ওরফে শেখ ও মৌলভী ইউনুসের নেতৃত্বে ১০-১২ জন অস্ত্রধারী সদস্য ডি/৮ ব্লকের রাস্তায় ঘোরাফেরা করছিলো। এসময় নুরুল হাকিম ওরফে মনুইয়ার নেতৃত্বে পালংখালীর ঘোনারপাড়ার অপর একটি পক্ষের ৭-৮ জন তাদের পথরোধ করে এবং রাতের বেলায় ঘোরাফেরার কারণ জানতে চায়।

এসময় দু’পক্ষের মধ্যে কথা-কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়। এতে দু’পক্ষের মধ্যে ৩-৪ রাউন্ড গুলি বিনিময়ের ঘটনা ঘটে। ওই সময় উভয়পক্ষের গোলাগুলিতে রোহিঙ্গা শরণার্থী শিবিরের ডি/৪ ব্লকের বাসিন্দা মোহাম্মদ জাবেদ গুলিবিদ্ধ হয়। পরে তাকে উদ্ধার করে রোহিঙ্গা শরণার্থী শিবিরের স্বাস্থ্য সেবা কেন্দ্রে নেওয়া হয়। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক জাবেদকে মৃত ঘোষণা করেন।

পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম তারিক বলেন, নিহত রোহিঙ্গা নাগরিকের লাশটি উদ্ধার করে ক্যাম্পের ইনচার্জ (সিআইসি) কার্যালয়ে রাখা হয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানোর কাজ চলছে এবং এ ঘটনায় মামলার প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu