1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে সাকিবের অনন্য রেকর্ড

নিজেস্ব প্রতিবেদক।
  • আপডেটের সময় : সোমবার, ২৫ জানুয়ারী, ২০২১
  • ৪৯৬ সময় দর্শন

বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে অনন্য রেকর্ড গড়লেন সাকিব আল হাসান। দেশের মাটিতে ছয় হাজার রান সংগ্রহের পাশাপাশি ৩০০ উইকেট শিকারের রেকর্ড গড়েলেন তিনি।আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাট হাতে ৮১ বলে ৫১ রান সংগ্রহের মধ্য দিয়ে এ মাইলফলক স্পর্শ করেন সাকিব।

ঘরের মাঠে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলে সাকিবের সংগ্রহ ছয় হাজার রান। আর বল হাতে বাঁহাতি এ স্পিনার শিকার করেন ৩০০ উইকেট। লম্বা সময় পর উইন্ডিজের বিপক্ষে খেলতে নেমেই মাত্র ৮ রানের খরচায় ৪ উইকেট শিকার করেন সাকিব। আর ব্যাট হাতে করেন ১৯ রান। দ্বিতীয় ম্যাচে ৪৩ রান করার পাশাপাশি বল হাতে শিকার করেন ২ উইকেট।

সিরিজের শেষ ম্যাচে সোমবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৮১ বল খেলে তিন বাউন্ডারিতে সংগ্রহ করেন ৫১ রান।

সাকিব আল হাসান জাতীয় দলের হয়ে ২০৯ ওয়ানডে, ৭৬ টি-টোয়েন্টি ও ৫৬ টেস্টে অংশ নিয়ে ১৪টি সেঞ্চুরির সাহায্যে ১১ হাজার ৮৬৫ রান সংগ্রহ করেন। আর বল হাতে সব মিলে ৩৪১ ম্যাচে ৫৬৮ শিকার উইকেট করেন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu