1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

ক্ষমা চাইলেন এসপি তানভীর

নিজেস্ব প্রতিবেদক।
  • আপডেটের সময় : সোমবার, ২৫ জানুয়ারী, ২০২১
  • ৫৫৫ সময় দর্শন

সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সঙ্গে দুর্ব্যবহারের ঘটনায় হাইকোর্টে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন কুষ্টিয়ার পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত।

রোববার (২৪ জানুয়ারি) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় ওই নিঃশর্ত ক্ষমা চেয়ে করা আবেদন দাখিল করা হয়।

সূত্র জানায়, ওই আবেদনে এস এম তানভীর আরাফাত উল্লেখ করেছেন , ‘তিনি ম্যাজিস্ট্রেটকে চিনতে পারেননি। তাই এমন অনিচ্ছাকৃত ভুল হয়েছে। ভবিষ্যতে তিনি দায়িত্ব পালনে আরও সতর্ক হবেন। ভবিষ্যতে এ ধরনের ভুল আর কখনও হবে না।’

এসপির তার আবেদনে আরও বলেন, ‘বিচার বিভাগের জন্য আমার মনে সর্বোচ্চ সম্মান রয়েছে। কোনও অবস্থাতেই বিন্দুমাত্র অসম্মান দেখানোর কথা দূরে থাক, বরং বিচার বিভাগের দেওয়া কাজে নিয়োজিত হতে পারলে নিজেকে সম্মানিত বোধ করি। এ ঘটনায় আমি মনের গভীর থেকে অনুতপ্ত। আদালতের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করছি।’

প্রসঙ্গত, গত ১৬ জানুয়ারি কুষ্টিয়ার ভেড়ামারা পৌরসভা নির্বাচন চলাকালে ভেড়ামারা পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে ভোট কেন্দ্রে পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত দায়িত্বরত জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. মহসিন হাসানের সঙ্গে ‘অসৌজন্যমূলক আচরণ করেন বলে অভিযোগ উঠে। ওই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তার দায়িত্বে ছিলেন উপজেলার যুব উন্নয়ন কর্মকর্তা মো. শাহজাহান আলী।

পরে এসপি তানভীর আরাফাতের অসৌজন্যমূলক আচরণের প্রত্যক্ষদর্শী প্রিজাইডিংকর্মকর্তা মো. শাহজাহান আলী ও তার পরিবারের সদস্যদের নিরাপত্তা দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।আগামী ২৫ জানুয়ারি পর্যন্ত পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) এই নিরাপত্তা নিশ্চিত করতে বলেছেন উচ্চ আদালত।

বিচারপতি এম ইনায়েতুর রহিমও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এই আদেশ দেন।এর আগে শুনানিতে যুক্ত হয়ে প্রিজাইডিং কর্মকর্তা শাহজাহান আলী নিজের এবং পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu