1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

আমরা বিরোধী রাজনীতিকরা রাতে ঘুমাতে পারি না: রিজভী

নিজেস্ব প্রতিবেদক।
  • আপডেটের সময় : শনিবার, ২৩ জানুয়ারী, ২০২১
  • ৪৯৪ সময় দর্শন

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আমরা যারা বিরোধীদলের রাজনীতি করি তারা রাতে ঘুমাতে পারি না। আমাদের অবস্থা জলে কুমির ডাঙ্গায় বাঘ। তারপরও আমরা বিভিন্ন দুর্যোগে মানুষের পাশে দাঁড়াই।

শনিবার (২৩ জানুয়ারি) বেলা ১১টার দিকে জিয়াউর রহমানের ৮৫তম জন্মবার্ষিকী উপলক্ষে গাজীপুরের সালনা ইসলামিয়া ফাজিল মাদরাসা মাঠে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, বিএনপির নেতাকর্মীরা আজ নির্যাতিত-উপেক্ষিত। কারও বিরুদ্ধে ৩০ থেকে ৪০টি আবার কারও ১০০ থেকে দেড়শটি মামলা রয়েছে। কেউ কেউ কারাগারে আছেন। অনেকে দুই-একদিন আগে কারাগার থেকে মুক্তি পেয়েছেন। আমরা যারা শহীদ জিয়ার আদর্শের কথা বলি, দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বের প্রতি আস্থাশীল, যারা তারেক রহমানের নেতৃত্বকে অনুসরণ করছি, আমাদের দিন-রাত কাটছে এক রকম ভয়াবহতার মধ্যে। তবুও বিএনপি নেতাকর্মীরা জনগণের দুঃখ-কষ্টে তাদের পাশে আছে।

গাজীপুর মহানগর বিএনপির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিনের সভাপতিত্বে ও মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক কাউন্সিলর তানবীর আহমেদের সঞ্চালনায় মহানগর বিএনপি নেতা মঞ্জুরুল করিম রনির উদ্যোগে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।

এ সময় আরও বক্তব্য রাখেন- মহানগর বিএনপির সহ-সভাপতি হালিমুজ্জামান ননী, সহ-সভাপতি মেহেদী হাসান এলিজ, সাংগঠনিক সম্পাদক জয়নাল আহমেদ তালুকদার, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান, গাজীপুর জেলা যুবদলের সাবেক সভাপতি এমদাদ হোসেন খান, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন বাট, যুবদল নেতা মাহমুদুল হাসান রাজু প্রমুখ।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu