1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

জার্মানী থেকে দেশে ফিরেছে বীর মুক্তিযোদ্ধা তারেকের মরদেহ

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : শুক্রবার, ২২ জানুয়ারী, ২০২১
  • ৪৯৮ সময় দর্শন

৭১ এর মহান মুক্তিযুদ্ধে অংশ নেওয়া বীর মুক্তিযোদ্ধা মো. তারেক এর মরদেহ জার্মানীর বার্লিন থেকে দেশে এসে পৌঁছেছে। আজ শুক্রবার দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে তার মরদেহ এসে পৌঁছায়।

আগামিকাল শনিবার বাদ যোহর মুক্তিযোদ্ধা তারেকের নামাজে জানাজা ভৈরব কে.বি স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় ভৈরব পৌর কররস্থানে তাকে দাফন করা হবে।এর আগে গত ১৮ জানুয়ারি সোমবার জার্মানীর রাজধানী বার্লিনের ভেডিং-এ নিজ বাসা থেকে মুক্তিযোদ্ধা তারেকের মরদেহ উদ্ধার করে পুলিশ ও দমকল বাহিনী।

আনুমানিক ৬৫ বছরের বীর মুক্তিযোদ্ধা মো. তারেক এর বার্লিনে বসবাসরত ঘনিষ্ঠজনেরা জানান কয়েকদিন ধরে বীর মুক্তিযোদ্ধা তারেকের কোনো খোঁজ খবর না পাওয়ায় পুলিশে খবর দেয়া হলে নিজ ঘর থেকেই তার মরদেহ উদ্ধার করা হয়।

মুক্তিযোদ্ধা তারেক স্বাধীনতাপূর্ব বাংলাদেশের বাংলাদেশ আওয়ামী লীগের একজন সক্রিয় কর্মী হিসেবে ১৯৭১ সালে মহান স্বাধীনতা সংগ্রামে অংশ নিতে ভারত যান গেরিলা ট্রেনিং নিতে। যুদ্ধে অংশগ্রহণ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া অবস্থায় জাতির পিতা বঙ্গবন্ধুর একান্ত ইচ্ছায় উচ্চশিক্ষার্থে বৃত্তি নিয়ে পাড়ি দেন তৎকালীন পূর্ব জার্মানিতে। ভর্তি হন জার্মানির মেকলেনবুর্গ ফরপমার্ন এর রোস্টক এর একটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয়ে, পড়াশোনা করেন প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং বিষয়ে।

পড়াশোনা শেষে বসবাস করতে শুরু করেন রাজধানী বার্লিনে। তবে এই বীর মুক্তিযোদ্ধা নিঃসঙ্গ জীবন যাপন করতেন। জীবনে বিয়েও করেননি। মহান মুক্তিযুদ্ধে অংশ নিলেও কখনো মুক্তিযোদ্ধা হিসেবে সরকারি কোনো সুবিধার দাবি জানাননি। পাননি কোনো স্বীকৃতি বা সংবর্ধনাও। চাননি কোনো প্লট, গাড়ি, বাড়ি বা প্রচলিত কোনো ভাতা। ছিলেন ভীষণ প্রচার বিমুখ।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu