1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

রাঙ্গাবালীতে মান্তা পরিবারে কম্বল বিতরণ

ডেস্ক রিপোর্ট Sadhin BanglaTV
  • আপডেটের সময় : বুধবার, ২০ জানুয়ারী, ২০২১
  • ৫৪১ সময় দর্শন

মাঘের কনকনে শীত। এই শীতে যুবথুব জলেভেসে বেড়ানো মান্তা সম্প্রদায়ের লোকজন ।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) দুপুরে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের স্লুইসের খালে ভেসে চলা ওইসব মান্তা পরিবারের শীত নিবারণের জন্য শীতবস্ত্র হিসেবে কম্বল দেওয়া হয়েছে।

উত্তরণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমানের উদ্যোগে অনগ্রসর মান্তা সম্প্রদায়ের এক শ’ পরিবারের চার শ’ সদস্যকে এ শীতবস্ত্র দেওয়া হয়। স্লুইস খাল সংলগ্ন এলাকায় গিয়ে দুপুর ১২ টায় তাদের হাতে এসব শীতবস্ত্র তুলে দিয়েছেন পটুয়াখালী জেলা পুলিশ সুপার মোহাম্মাদ মইনুল হাসান ও উত্তরণ ফাউন্ডেশনের পরিচালক কেএম মাহফিজুর রহমান।এই শীতবস্ত্র পেয়ে খুশিতে আত্মহারা মান্তা সম্প্রদায়ের লোকজন। তাদেরই একজন আলেয়া বেগম (৬১)।

তিনি বলেন, ‘বাবারে গাঙের (নদী) মাঝে নৌকায় থাহি। নাতিপুতি (নাতি) লইয়া শীতে অনেক কষ্ট করছি।

এতদিন কেউ কিছুই দেয়নি। আজ কম্বল পাইছি, আমরা অনেক খুশি।’ এভাবেই অনেকে তাদের অনুভূতি ব্যক্ত করে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান।

এই শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (কলাপাড়া সার্কেল) আহম্মেদ আলী, সিনিয়র সহকারী পুলিশ সুপার (গলাচিপা সার্কেল) ফারুক আহম্মেদ, রাঙ্গাবালী থানার ওসি দেওয়ান জগলুল হাসান, চরমোন্তাজ ইউপি চেয়ারম্যান হানিফ মিয়া, রাঙ্গাবালী প্রেস ক্লাবের সভাপতি কামরুল হাসান ও সাধারণ সম্পাদক এম সোহেল প্রমুখ।

এরপরে বিকেল ৪ টায় রাঙ্গাবালী মডেল মাধ্যমিক বিদ্যালয়ে জনসচেতনতা বৃদ্ধিতে রাঙ্গাবালী থানা পুলিশের আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মোহাম্মাদ মইনুল হাসান।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu