1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

পটুয়াখালীতে তিন সন্তানের জননীকে ধর্ষণের অভিযোগ থানায় মামলা গ্রেফতার ৩

নিজেস্ব প্রতিবেদক।
  • আপডেটের সময় : সোমবার, ১৮ জানুয়ারী, ২০২১
  • ৫৮৯ সময় দর্শন

জেলার মির্জাগ‌ঞ্জ উপজেলায় তিন সন্তানের জননী‌কে ধর্ষণের অ‌ভি‌যো‌গে জ‌লিল, রাজা ও স‌জিব শিকদার না‌মের তিনজন‌কে গ্রেফতার করেছে মৃর্জাগঞ্জ থানা পুলিশ। ভুক্তভোগী নারী উপজেলার শ্রীনগর এলাকার বাসিন্দা।

ধর্ষণের শিকার ওই নারী বাদি হয়ে আজ রোববার দুপুরে তিনজনের নাম উল্লেখ করে মির্জাগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন । এ ঘটনায় জ‌লিলুর রহমান জলিল (৪০), রাজ্জাক ওরফে রাজা সিকদার (৪০) ও মো. স‌জিব শিকদার (২৪) কে আটক করেছে পুলিশ।

গণধর্ষণের শিকার তিন সন্তানের জননী জানায়, আসন্ন আগামী ইউপি নির্বাচনে সংরক্ষিত আসন থেকে ইউপি সদস্য হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে বিভিন্ন বাড়ি বাড়ি ঘুড়ে প্রচারণা চালাচ্ছিলেন তিনি। শনিবার রাতে চুন্নু ফকিরের বসত ঘরের পূর্বপাশের জমিতে জ‌লিলুর রহমান জলিল, রাজ্জাক ওরফে রাজা সিকদার, ও মো. স‌জিব শিকদার ধর্ষণ করে বলে ঐ নারী জানায়।

মামলার বরাদ দি‌য়ে মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আনোয়ার জানায়, শ্রীনগর গ্রামের হো‌সেন ফ‌কি‌রের ছে‌লে চুন্নু ফ‌কি‌রের ঘ‌রে সকলের কাছে দোয়া চে‌য়ে শ‌নিবার রাত ৯টার দি‌কে বাড়ি ফিরছিলেন ঐ নারী ভুক্তভোগী। , এ সময় আগে থেকে ওঁৎ পে‌তে থাকা জ‌লিল, স‌জিব ও রাজাসহ অন্যান্যরা মি‌লে ভুক্তভোগী নারীর মুখ চেপে ধরে রাস্তার পাশে ধানক্ষেতে নি‌য়ে যায়।

সেখানে জ‌লিল তাকে ধর্ষণ ক‌রার সময় অজ্ঞান হ‌য়ে পড়লে তা‌কে মৃত ভেবে সবাই চ‌লে যায়। প‌রে রাত আনুমানিক ১১ঃ০০ ঘটিকার দি‌কে ভুক্তভোগীর জ্ঞান ফিরলে তার ডাক‌চিৎকা‌রে এলাকাবাসী ছুটে এসে তা‌কে উদ্ধার ক‌রে থানায় নি‌য়ে আসে। প‌রে থানায় লিখিত অভিযোগ দি‌লে রাত ৩ টার দি‌কে আসামি‌দের বাড়িতে অভিযান চালিয়ে ওই তিনজন‌কে গ্রেফতার করা হয়।

ঘটনা জানার সাথে সাথে পুলিশ সুপার পটুয়াখালী তাৎক্ষ‌ণিক অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান‌কে ঘটনাস্থলে পাঠান। ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ।

ডাক্তারি পরীক্ষার রি‌পোর্ট পেলে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে, এলাকাবাসী এহেন ও ঘৃণিত কাজের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান ।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu