1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

১২ বছরের কিশোরের হাতে দুই বছরের কন্যাশিশু খুন!

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : শুক্রবার, ৮ জানুয়ারী, ২০২১
  • ৬৫৩ সময় দর্শন

পাবনার চাটমোহরে ১২ বছরের কিশোরের হাতে খাদিজা খাতুন নামের দুই বছর বয়সী এক কন্যাশিশু খুন হয়েছে। নিহত শিশু ও খুনি আপন মামাতো-ফুফাতো ভাইবোন বলে জানা গেছে।

খাদিজা ওই গ্রামের বাবলু হোসেনের মেয়ে। আর খুনি আহসান হাবীব একই গ্রামের সুরুজ হোসেনের ছেলে।

বৃহস্পতিবার সন্ধ্যার পর উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাহাদুরপুর স্কুলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। হত্যাকাণ্ডে অভিযুক্ত আহসান হাবীবকে (১২) আটক করেছে পুলিশ।

স্থানীয়রা জানান, আহসান হাবীব মানসিক ভারসাম্যহীন। মাঝে মধ্যেই গ্রামের লোকজনকে মারধর করে। প্রতিবেশী হওয়ায় বিকালে খাদিজার মা বিউটি খাতুন খাবার কিনে দিতে আহসান হাবীবকে ১০ টাকা দেন। পরে সে শিশু খাদিজাকে কোলে নিয়ে স্থানীয় একটি দোকান থেকে খাবার কিনে দেয়।

এরপর থেকে তাদের কোনো খোঁজ ছিল না। রাত পৌনে ৮টার দিকে বাড়ির অদূরে নির্মাণাধীন একটি বাড়িতে শিশুটির মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে।

পাবনার সিনিয়র এএসপি সজীব শাহরীন জানান, শিশুটির মাথায় আঘাতের চিহ্ন ও নির্মাণাধীন ভবনের দেয়ালে রক্তের চিহ্ন দেখে প্রাথমিক ধারণা করছি, শিশুটির মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। হত্যায় জড়িত শিশুটির মামাতো ভাই আহসান হাবীবকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu