1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

এশিয়া অঞ্চলের বড় উৎপাদন হাব হিসেবে গড়ে উঠতে পারে বাংলাদেশ

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বুধবার, ৬ জানুয়ারী, ২০২১
  • ৫৯৭ সময় দর্শন

বাংলাদেশ এই অঞ্চলের বড় উৎপাদন হাব হিসেবে গড়ে উঠতে পারে বলে মনে করেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী।

আজ বুধবার রাজধানীর ওয়েস্টিন হোটেলে ইন্ডিয়ান ইমপোর্টার্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাট্রি আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

অনুষ্ঠানে দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীর, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি একে আজাদ, বেঙ্গল গ্রুপের ভাইস চেয়ারম্যান ও বেঙ্গল ব্যাংকের চেয়ারম্যান জসিম উদ্দিনসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

বিক্রম দোরাইস্বামী বলেন, ভারতীয় অনেক বড় বড় প্রতিষ্ঠান ও লগ্নিকারীও বাংলাদেশে কম খরচে উৎপাদন প্রক্রিয়ায় যেতে আগ্রহী। সেক্ষেত্রে নানা ইলেকট্রনিক পণ্য, নিরাপদ খাবার পানিসহ বিভিন্ন পন্য বাংলাদেশে উৎপাদন করে ভারতে বিভিন্ন অংশে নেওয়া সম্ভব।

এতে বাংলাদেশের অর্থনৈতিক সুবিধার পাশাপাশি এই অঞ্চলে বিভিন্ন পণ্যের দাম অনেক কমে যাবে। ভারতীয় হাইকমিশনার আরো বলেন, বাংলাদেশ-ভারতের মধ্যে সড়ক, রেল এবং আকাশ পথে যোগাযোগ বাড়ানো নিয়ে আরো অনেক কাজ করতে হবে।

এ সময় আরো বক্তব্য দেন- এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি একে আজাদ ও বেঙ্গল ব্যাংকের চেয়ারম্যান জসিম উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে বেঙ্গল ব্যাংকের পরিচালক ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ফরিদপুর জেলা শাখার প্রেসিডেন্ট যশোদা জীবন দেবনাথের লেখা ‘আমার জীবনের গল্প’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu