1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

প্রতিশোধ নেবই, স্থান ও সময় নির্ধারণ করবে ইরান

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : রবিবার, ৩ জানুয়ারী, ২০২১
  • ৫৮৫ সময় দর্শন

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি’র মুখপাত্র রামাজান শরিফ বলেছেন, জেনারেল কাসেম সোলাইমানির রক্তের বদলা কখন ও কোথায় নেয়া হবে তা ইরানই ঠিক করবে। তিনি আজ রবিবার রাশাটুডে-কে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন।

রামাজান শরিফ আরও বলেছেন, জেনারেল সোলাইমানির রক্তের বদলা নেয়ার সুযোগ এখনও ইরানের সামনে রয়েছে। এই হত্যাকাণ্ডের প্রতিশোধ নেয়া হবেই। এ বিষয়ে সন্দেহের কোনো অবকাশ নেই।  উপুক্ত সময়ে এবং উপযুক্ত স্থানে প্রতিশোধ নেওয়া হবে বলে তিনি জানান।

আইআরজিসি’র মুখপাত্র বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র আবারও ইরানের বিরুদ্ধে বোকামি করে বসতে পারে। তারা আবারও বোকামি করবে না এমন কোনো নিশ্চয়তা নেই।

তিনি বলেন, প্রতিশোধের ধরণটা এমন হতে হবে যে, এর ফলে শত্রুদের ওপর সবচেয়ে বেশি প্রভাব পড়বে এবং মুসলিম বিশ্বের সমর্থন বেশি মাত্রায় অর্জিত হবে।

ইরানের শীর্ষ পর্যায়ের নেতারা এর আগেও জানিয়েছেন তাদের চোখের মনি জেনারেল কাসেম সোলাইমানি হত্যার বদলা নেওয়া হবেই। তবে এর আগে ইরান জেনারেলকে কবর দেওয়ার আগেই মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালিয়ে একটা চপেটাঘাত করেছে।

২০২০ সালের ৩ জানুয়ারি জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যা করে সন্ত্রাসী মার্কিন সেনাবাহিনী।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu