র্যাব-৮, সিপিসি-১ (পটুয়াখালী ক্যাম্প) এর একটি বিশেষ আভিযানিক দল
০৩/০১/২০২১ইং তারিখে পটুয়াখালী জেলার কলাপাড়া থানা এলাকায় অভিযান পরিচালনা করেন।
অভিযান পরিচালনাকালে আনুমানিক ১৩:১৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে
পারে যে, পটুয়াখালী জেলার কলাপাড়া থানাধীন কলাপাড়া বাজার এলাকায় (পটুয়াখালী জেলার সদর
থানার মামলা নং-৩৩ তারিখ ১৮/১০/২০২০ইং) এর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী অবস্থান করছে। প্রাপ্ত
সংবাদের ভিত্তিতে র্যাবের আভিযানিক দল সহকারী পরিচালক জনাব মোঃ রবিউল ইসলাম এর
নেতৃত্বে আনুমানিক ১৪:৪৫ ঘটিকায় উক্ত স্থানে উপস্থিত হলে র্যাবের উপস্থিতি টের পেয়ে
দৌড়ে পালানোর চেষ্টাকালে ঘেরাও পূর্বক ০১ জন ব্যক্তিকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত
আসামীকে জিজ্ঞাসাবাদে তারা তাদের নাম-মোঃ উজ্জল কাজী @ রুবেল(৪০), পিতা-মোঃ
শাহাজাহান কাজী, সাং-টিয়াখালী, থানা-কলাপাড়া, জেলা-পটুয়াখালী বলে জানায়।
গ্রেফতারকৃত আসামী স্বীকার করে যে, তারা পটুয়াখালী জেলার সদর থানার মামলা নং-৩৩
তারিখ ১৮/১০/২০২০ইং মামলার ওয়ারেন্টভুক্ত আসামী। গ্রেফতারকৃত আসামীকে পটুয়াখালী
জেলার সদর থানার মামলা নং-৩৩ তারিখ ১৮/১০/২০২০ইং মূলে হস্তান্তর করা হয়।