1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০
  • ২৩৪ সময় দর্শন

ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় শহর অ্যাডেন বিমানবন্দরে সৌদি মদদপুষ্ট নবগঠিত মন্ত্রী পরিষদের সদস্যদের বহনকারী একটি উড়োজাহাজ অবতরণের পরপরই শক্তিশালী বিস্ফোরণ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২ জনে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৫০ জন।

সংবাদ সংস্থা রয়টার্সের খবরে এই তথ্য জানা গেছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সংবাদ সংস্থা রয়টার্স জানায়, শপথ নেওয়া নতুন সরকারের মন্ত্রীদের বহনকারী উড়োজাহাজটি রিয়াদ থেকে ইয়েমেনের অ্যাডেন বিমানবন্দরে অবতরণে পরপরই শক্তিশালী বিস্ফোরণ এবং গুলির শব্দ শোনা যায়।

ইয়েমেনের প্রধানমন্ত্রী মঈন আব্দুল মালিকসহ মন্ত্রিসভার সদস্যদের নিরাপদে প্রেসিডেন্ট প্যালেসে স্থানান্তর করা হয়েছে।

মন্ত্রিসভার সদস্যদের স্বাগত জানাতে বিমানের বাইরে জড়ো হয়েছিলেন অনেকে। কিন্তু বিমানবন্দর টার্মিনাল থেকে ঘন ধোঁয়া দেখার পর তারা পালিয়ে যান। এরপরেই গুলির শব্দ শোনা যায়।

গত ১৮ ডিসেম্বর দক্ষিণাঞ্চলীয় বিদ্রোহীদের সঙ্গে সমঝোতার ভিত্তিতে গঠিত হয়েছে ইয়েমেনের নতুন সরকার। সম্প্রতি সৌদি আরবে গিয়ে শপথ নেন এ সরকারের ২৪ মন্ত্রী। সেখানে তাদের শপথ পড়ান ইয়েমেনি প্রেসিডেন্ট আবেদরাব্বো মনসুর হাদি।

ইয়েমেনে ২০১৫ সাল থেকে হুতি বিদ্রোহীদের সঙ্গে সৌদি নেতৃত্বাধীন আরব রাষ্ট্রগুলোর একটি জোটের লড়াই চলছে। প্রেসিডেন্ট হাদির শাসন পুনরুদ্ধার করার জন্য দেশটিতে সামরিক অভিযান চালাচ্ছে সৌদি জোট।

২০১৪ সালে ইয়েমেনের রাজধানী হুতি বিদ্রোহীরা নিয়ন্ত্রণে নেওয়ার পর থেকে রিয়াদে রয়েছেন প্রেসিডেন্ট হাদি। ইয়েমেনের উত্তরাঞ্চল নিয়ন্ত্রণকারী বিদ্রোহীদের মোকাবিলা করতে দক্ষিণাঞ্চলীয় বিদ্রোহীদের সঙ্গে ক্ষমতা ভাগাভাগি করে নতুন সরকার গড়েছেন তিনি।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu