1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

জেনে নিন ভারত চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কেমন?

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০
  • ৫৪৩ সময় দর্শন

আঞ্চলিক রাজনীতিতে এশিয়ার দুই ‘সুপার পাওয়ার’- ভারত-চীন যখন আধিপত্য বিস্তারে ব্যস্ত; তখন বেশ কৌশলেই উভয় দেশের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক গড়তে পেরেছে বাংলাদেশ।

বিশ্লেষকদের মতে, ২০২০ সালটি ভার্চুয়াল কুটনীতির বছর হলেও বাংলাদেশের কূটনীতি ছিলো স্থিতিশীল, প্রগতিশীল এবং অমীমাংসিত বিষয়গুলো সমাধানে এগিয়ে যাওয়ার বছর। তবে নতুন বছরে করোনা কূটনীতির পাশাপাশি স্বাস্থ্য অর্থনীতি ও শিক্ষার মতো বিষয়গুলোও কূটনৈতিক অঙ্গনের চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।

কখনো মুখোমুখি আলোচনা, কখনো টেলিফোনে, আবার কখনো চিঠিপত্র পাঠিয়ে দেশের রাষ্ট্রনায়ক কিংবা সরকার প্রধানরা যোগাযোগ করেন। কূটনৈতিক যোগাযোগের আছে এমন আরো নানা রকম ভাষা। তবে ২০২০ সাল একেবারেই আলাদা।

বিশ্ব নেতাদের সবচেয়ে বড় আসর জাতিসংঘ সাধারণ অধিবেশন থেকে শুরু করে বেশিরভাগ আয়োজনই হয়েছে ভার্চুয়াল জগতে। বছর জুড়ে কূটনৈতিক অঙ্গনে আলোচনায় ছিলো এশিয়ার সুপার দুই পাওয়ার ভারত ও চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক।

বিশেষজ্ঞদের মতে, করোনার ধাক্কায় তছনছ বিশ্বে নতুন সংযোজন ‘করোনা কূটনীতি’। কূটনৈতিক অঙ্গনে নতুন চ্যালেঞ্জ হিসেবে আসতে পারে অর্থনীতি কিংবা স্বাস্থ্য কূটনীতির মতো বিষয়গুলোও।

রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু না হলেও তাদের একটি অংশ ভাসানচরে স্থানান্তরের মধ্য দিয়ে বছর শেষে আবারো কূটনৈতিক অঙ্গনে আলোচনায় আসে বাংলাদেশ।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu