1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় এস-৪০০ কেনা থেকে ফিরবে না তুরস্ক

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০২০
  • ৪৬৬ সময় দর্শন

মার্কিন হুঁশিয়ারি উপেক্ষা করে রাশিয়ার কাছ থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনায় তুরস্কের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। তবে মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও রাশিয়া থেকে এস-৪০০ বিমানবিধ্বংসী ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয় করা থেকে ফিরবে না তুরস্ক।

বৃহস্পতিবার তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভাসগ্লু এ কথা জানিয়েছেন। তিনি বলেন, মার্কিন নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি মূল্যায়ন করে পরে ব্যবস্থা নেয়া হবে।

এর আগে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘বিরাট ভুল’ বলেও অভিহিত করেছে তুরস্ক।

তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, মার্কিন সরকারের সিদ্ধান্তের কোনো ব্যাখ্যা নেই। আঙ্কারা বহুবার সমস্যা সমাধানের জন্য জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ প্রতিষ্ঠার কথা বলেছে কিন্তু সে প্রস্তাবকে পরিপূর্ণভাবে ব্যবহার করা হয়নি। তুর্কি মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, এ বিরাট ভুল থেকে আমরা ওয়াশিংটনকে যত তাড়াতাড়ি সম্ভব ফিরে আসার আহ্বান জানাই।

সোমবার মার্কিন যুক্তরাষ্ট্র এস-৪০০ ক্রয় নিয়ে ন্যাটো সদস্য তুরস্কের ডিফেন্স ইন্ডাস্ট্রি ডিরেক্টরেট প্রধান ইসমাইল দেমির এবং আরও তিনজনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।

মূলত রাশিয়ার এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ২০১৯ সালে তুরস্কের হাতে আসার পর আঙ্কারাকে এফ-৩৫ যুদ্ধ বিমান কর্মসূচি থেকে বের করে দেয় যুক্তরাষ্ট্র। ওই সময়ই তুরস্কের ওপর নিষেধাজ্ঞা জারির হুমকি দেওয়া হয়। নিজের মেয়াদ শেষের আগ মুহূর্তে এসে তুরস্কের ওপর নিষেধাজ্ঞা জারি করলেন ডোনাল্ড ট্রাম্প।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu