1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

বিজিবিকে আরও শক্তিশালী করার ব্যবস্থা নেওয়া হচ্ছে : প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : শনিবার, ৫ ডিসেম্বর, ২০২০
  • ৫০৯ সময় দর্শন
শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

দেশ ও জাতির প্রতি সেবার মনোভাব নিয়ে কাজ করতে বিজিবি সদস্যদের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বলেছেন, এই বাহিনীকে আরও শক্তিশালী করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। শনিবার ৯৫তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে এ আহ্বান জানান প্রধানমন্ত্রী।

এ সময় প্রধানমন্ত্রী আরও বলেন, “মুক্তিযুদ্ধে ইপিআরের (বর্তমানে বিজিবি) প্রায় ১২ হাজার সদস্য অংশগ্রহণ করেন এবং সেখানে ৮১৭ জন সদস্য শহীদ হন। সবচেয়ে বেশি খেতাবপ্রাপ্ত বোধ হয় এখানেই।

তাদের আত্মত্যাগ শ্রদ্ধার সঙ্গে আমি স্মরণ করছি। শেখ হাসিনা বলেন, “আমরা বিজয় অর্জন করার পর একটা সদ্য স্বাধীনতাপ্রাপ্ত দেশ, যুদ্ধবিধ্বস্ত দেশ, যে দেশটি দীর্ঘদিন শোষিত, আরো পরুন মুক্তিযুদ্ধ জাদুঘরে বিউগলের সুর আর ফুলেল শ্রদ্ধা

 

বঞ্চিত, মুক্তিযুদ্ধ চলাকালে ওই এক বছর ক্ষেতে ফসল হয়নি, গোলায় ধান ছিল না, কোনও রিজার্ভ মানি ছিল না, কারেন্সি নোট ছিল না, রাস্তাঘাট, পুল, ব্রিজ একেবারে বিধ্বস্ত। সেই অবস্থায়ও জাতির পিতা যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ গড়ে তোলার কাজ শুরু করেন। তখনই তিনি তখনকার নাম দেওয়া বিডিআরকে সুন্দরভাবে নতুন করে ঢেলে সাজানোর কাজ শুরু করেন।” প্রধানমন্ত্রী বলেন, “১৯৭৫ সালে জাতির পিতাকে নির্মমভাবে হত্যা করা হয়। আমি আর আমার ছোটো বোন বিদেশে ছিলাম বলে বেঁচে গিয়েছিলাম। ,

 

কিন্তু আমাদের পরিবারের সব সদস্যকেই হত্যা করা হয়েছিল।

একইসঙ্গে আমার মেজ ফুপুর বাড়ি, সেজ ফুপুর বাড়ি, ছোট ফুপুর বাড়ি—প্রত্যেকটি বাড়িতে আক্রমণ করা হয় এবং পরিবারের সদস্যদের হত্যা করা হয়। এরপর জাতীয় চার নেতাকে কেন্দ্রীয় কারাগারে হত্যা করা হয়। এরপরই বাংলাদশ আদর্শচ্যুত হয়।” “২১ বছর পর আওয়ামী লীগ ক্ষমতায় আসে। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর প্রত্যেকটা প্রতিষ্ঠানকে আধুনিক করে গড়ে তোলা, শক্তিশালী করে গড়ে তোলার কাজ আমরা শুরু করি,” যোগ করেন তিনি।

প্রধানমন্ত্রী আরও বলেন,   এছাড়া আমাদের স্থল সীমানা চুক্তি জাতির পিতা করে গিয়েছিলেন। কিন্তু ৭৫-এর পর যে সরকারগুলো ক্ষমতায় এসেছিল, জিয়াউর রহমান, এরশাদ বা খালেদা জিয়া কেউ কিন্তু আমাদের বর্ডার গার্ডের সঙ্গে ভারতের সমস্যাটা মেটানোর উদ্যোগ গ্রহণ করেনি।,

আমি সরকারে আসার পর এ ব্যাপারে উদ্যোগ গ্রহণ করি এবং সেটা আমরা সমাধান করি। তাছাড়া আমাদের বর্ডার গার্ডের যেসব এলাকা উন্মুক্ত ছিল, প্রত্যেকটাতে আমরা বর্ডার পোস্ট নির্মাণ করে দিচ্ছি।

বিজিবিকেও শক্তিশালী করা এবং প্রতিটি জায়গায় তাদের যে অবস্থানটা, সেটা যেন নিশ্চিত হয়, তার ব্যবস্থা আমরা নিয়েছি।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu