1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

নোয়াখালীর ভাসানচরে রোহিঙ্গাদের বহর

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০
  • ৪৭১ সময় দর্শন
National

কক্সবাজারের উখিয়া থেকে রোহিঙ্গাদের নিয়ে নোয়াখালীর ভাসানচরের উদ্দেশে ছেড়ে গেছে ২০টি বাস। 

 

 

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সাড়ে ১১টার দিকে উখিয়া ডিগ্রি কলেজের সামনে থেকে রোহিঙ্গাদের দশটি বাসে তোলা হয়। দ্বিতীয় দফায় আরও দশটি বাস রোহিঙ্গাদের নিয়ে চট্টগ্রামের দিকে ছেড়ে যায়।রোহিঙ্গাদের বহনকারী বাসগুলোর সামনে ও পেছনে র‌্যাব, পুলিশসহ আইন-শৃংখলা বাহিনীর কড়া নিরাপত্তা দিতে দেখা গেছে।

 

তবে এ বিষয়ে সংশ্লিষ্টদের অফিসিয়াল বক্তব্য পাওয়া যায়নি। সঠিক সংখ্যাও জানা যায়নি।চট্টগ্রাম থেকে শুক্রবার সকালে তাদের জাহাজে করে নৌপথে ভাসানচরে নিয়ে যাওয়া হবে বলে জানা গেছে।স্থানীয় সূত্রে জানা গেছে, উখিয়ার কুতুপালং ক্যাম্প সংলগ্ন ঘুমধুম ট্রানজিট ক্যাম্পে বুধবার রাতেই ওই রোহিঙ্গাদের আনা হয়। বাসগুলোও আনা হয় রাতেই।

 

 

এর আগে সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল, কিছু সংখ্যক রোহিঙ্গাকে ভাসান চরে স্থানান্তরের যাবতীয় প্রস্তুতি চলছে।বুধবার এক বিবৃতিতে জাতিসংঘ বলেছে, রোহিঙ্গাদের ভাসান চরে নেওয়ার যে পরিকল্পনা সরকার করেছে, তার সঙ্গে জাতিসংঘের কোনো ধরনের সম্পৃক্ততা নেই।অন্যদিকে রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তর বন্ধের আহ্বান জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

 

 

বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থাটির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ সরকারের উচিৎ হবে, শিগগিরই রোহিঙ্গাদের প্রত্যন্ত ভাসানচরে স্থানান্তর প্রক্রিয়া বন্ধ করা। বাংলাদেশ কর্তৃপক্ষ ৪ হাজার রোহিঙ্গাকে চট্টগ্রাম বন্দর নগরী থেকে ভাসানচর পাঠানোর প্রস্তুতি নিয়েছে।

 

 

রোহিঙ্গাদের ভাসানচর পাঠানোর প্রক্রিয়া স্বচ্ছ করা, সেখানে স্থানান্তরিত শরণার্থীদের পুরোপুরি সম্মতি নেওয়া এবং জাতিসংঘের কারিগরি কমিটির মূল্যায়নের জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu