1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

দেশে বিদ্যুৎখাতে অবস্মরণীয় উন্নয়ন হয়েছে: এমপি শাওন

ডেস্ক রিপোর্ট Sadhin BanglaTV
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০২০
  • ৬৯৪ সময় দর্শন
MP Shawn Power

লালমোহন প্রতিবেদক ॥ ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামীলীগ সরকারের সময়ে দেশের বিদ্যুৎখাতে অবস্মরণীয় উন্নয়ন হয়েছে। এক সময়ের অন্ধকারের জনপদ এখন বিদ্যুতের আলোয় আলোকিত। প্রত্যান্ত অঞ্চলের সকল ঘরে ঘরে এখন বিদ্যুৎ পৌঁছে গেছে। সাবমেরিন ক্যাবলের মাধ্যমে চরাঞ্চলেও বিদ্যুৎ সুবিধা দেয়া হচ্ছে।

 

সোমবার সকালে প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে লালমোহন বিদ্যুতের জোনাল অফিসের ভবন উদ্বোধন শেষে সজীব ওয়াজেদ জয় ডিজিটাল পার্কে অনুষ্ঠিত আলোচনা সভায় এমপি শাওন এসব কথা বলেন।

 

তিনি বলেন, আজ বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উন্নত বিশ্বে মডেল হিসাবে উপস্থাপন করা হয়। প্রধানমন্ত্রীর সততা, ন্যায়, নিষ্ঠা ও রাষ্ট্র পরিচালনার দক্ষতা সারা বিশ্বে প্রশংসার দাবীদার। এমপি শাওন আরও বলেন, তথ্য প্রযুক্তি খাতে বাংলাদেশ দীর্ঘদিন পিছিয়ে ছিল। এ খাতে বাংলাদেশকে এগিয়ে নিতে তার প্রস্তাবে ২০০৮ সালের ২৯ ডিসেম্বরের জাতীয় নির্বাচনে দলীয় ইশতেহারে ‘ডিজিটাল বাংলাদেশ’ গড়ার প্রতিশ্রুতি দেওয়া হয়।

সে সময় বিরোধী পক্ষ ডিজিটাল বাংলাদেশ নিয়ে নানা কটাক্ষ, সমালোচনা করলেও আজ তথ্য ও প্রযুক্তিগত সুবিধা মানুষের হাতের মুঠোয়। দ্রুত ডিজিটাল প্রযুক্তির প্রসারে এগিয়ে থাকা দেশের তালিকায় উঠে এসেছে বাংলাদেশের নাম। এটা সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে।

 

পল্লী বিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার এসএম শাহীন আহসানের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন ভোলা পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজার আবুল বাশার আজাদ, উপজেলা নিবার্হী কর্মকর্তা আল নোমান, অতিরিক্ত পুলিশ সুপার মো, রাসেলুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার প্রমুখ।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu