1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

স্ত্রীর শরীরে আগুন ধরিয়ে ঘর থেকে বরে হয়ে গেলেন স্বামী!

ডেস্ক রিপোর্ট Sadhin BanglaTV
  • আপডেটের সময় : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২০
  • ৩১২ সময় দর্শন

যশোরের অভয়নগরে পারিবারিক কোন্দলে হিরা বেগম (৩৩) নামের এক গৃহবধূর গায়ে কেরোসিন ঢেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে স্বামী বিল্লাল সরদারের বিরুদ্ধে। বৃহস্পতিবার সকালে উপজেলার চাকই-মরিচা গ্রামে এ ঘটনা ঘটে।

দগ্ধ হিরাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ঘটনার পর থেকে স্বামী বিল্লাল পলাতক রয়েছেন।

দগ্ধ হিরা বেগম জানান, সকালে সংসারের তুচ্ছ একটি ঘটনায় স্বামীর সাথে তার বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে স্বামী উত্তেজিত হয়ে ঘরের মধ্যে থাকা কেরোসিন তেল গায়ে ঢেলে আগুন ধরিয়ে ঘর থেকে বেরিয়ে যান। দগ্ধ অবস্থায় ঘরের বাইরে বেরিয়ে আসলে প্রতিবেশীরা এসে আগুন নেভায় এবং উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা ডা. টুম্পা কুণ্ডু জানান, আগুনে হিরার বুক, পিঠ ও দুই হাতের বেশির ভাগ অংশ পুড়ে গেছে। রোগীর অবস্থা আশঙ্কাজনক।

অভয়নগর থানার পরিদর্শক (তদন্ত) মিলন কুমার মণ্ডল জানান, এ ঘটনায় কেউ থানায় অভিযোগ দেয়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। মামলা হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu