1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

প্রথমে ভাবি, পরে ভাতিজা, শেষে মাটি খোঁড়ার সময় ভাইকে খুন করে দীন

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেটের সময় : শনিবার, ৩১ অক্টোবর, ২০২০
  • ৫৫৬ সময় দর্শন

কিশোরগঞ্জের কটিয়াদীতে তিন খুনের ঘটনায় গ্রেফতার আসামি দীন ইসলাম (৪০) আজ শনিবার আদালতে দায় স্বীকার করে জবানবন্দী দিয়েছেন। এর আগে পুলিশের কাছেও স্বীকারোক্তি দেন তিনি। বিকালে কিশোরগঞ্জের পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ তার কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানিয়েছেন।

আসামি দীন ইসলামের স্বীকারোক্তির পরিপ্রেক্ষিতে পুলিশ সুপার জানান, পারিবারিক কলহ ও জমি নিয়ে বিরোধেই মূলত তিন খুনের ঘটনা ঘটেছে। গত বুধবার রাতে দীন ইসলাম বাড়িতে প্রথমে তার ভাবি পারভিনকে খুন করে। পরে তার ভাতিজা লিয়ন বাড়িতে এলে তাকেও খুন করে। পরে বাড়ির পাশেই মাটি খোড়ার সময় তার ভাই আসাদ বাড়িতে আসলে তাকেও খুন করে। পরে সবাইকেই মাটি চাপা দেয়। আসাদ ও পারভিনের দুটি মোবাইল ফোনও গর্তে রেখে দেয় সে। তিনটি খুন ও গর্তে লাশ রাখার ঘটনা বাড়ির নিকটাত্মীদের কেউ কেউ দেখেছে বলেও পুলিশ সুপার জানিয়েছেন।

এ ঘটনায় গ্রেফতার অপর তিন আসামিকে আজ শনিবার বিকালে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুন নূর আগামীকাল রবিবার রিমান্ড শুনানির দিন ধার্য করে তাদেরকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। তারা হলেন- নিহত আসাদের মা কেওয়া খাতুন (৬৫), আসাদের বোন নাজমা আক্তার (৪২) ও ভাগ্নে আল আমিন (৩৫)। মামলার অপর আসামিকেরদেকে গ্রেফতারে অভিযান চলছে বলেও জানান পুলিশ সুপার।

উল্লেখ্য, কটিয়াদী উপজেলার জামষাইট গ্রামে নিজ বাড়ির আঙিনা থেকে গত বৃহস্পতিবার রাতে একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। তারা হলেন মুদি দোকানদার আসাদ মিয়া (৪৫), তার স্ত্রী পারভীন (৩৮) ও তাদের ছোট ছেলে লিয়ন (৭)।

পুলিশ জানায়, জামষাইট গ্রামের মৃত মীর হোসেনের ছেলে মুদি দোকানি আসাদের সাথে জমি নিয়ে তার ছোট ভাই দীন ইসলাম, বোন নাজমা আক্তার ও মা কেওয়া খাতুনের মধ্যে বিরোধ ছিল। ছোট ছেলে দীন ইসলামের সাথে থাকতেন মা কেওয়া খাতুন। প্রায়ই তাদের মধ্যে ঝগড়া বিবাদ হতো। বুধবার রাতে আসাদ, তার স্ত্রী পারভীন ও ছোট ছেলে লিয়ন বাড়ি থেকে হঠাৎ নিখোঁজ হয়।

আসাদের মেঝো ছেলে মোফাজ্জল বৃহস্পতিবার বিকালে বাড়িতে গিয়ে বাবা, মা ও ছোট ভাইকে না পেয়ে থানায় গিয়ে পুলিশকে জানায়। পরে পুলিশ আসাদের বাড়িতে গিয়ে রক্তের দাগ দেখে ঘরের পাশেই মাটি চাপা দেওয়া অবস্থায় তিনজনের লাশ উদ্ধার করে। ঘটনার সময় নিহতের বড় ছেলে তোফাজ্জল ঢাকায় এবং মেঝো ছেলে মোফাজ্জল কটিয়াদী উপজেলার চান্দপুরে নানার বাড়িতে ছিল। এ ঘটনায় নিহত আসাদের বড় ছেলে তোফাজ্জল বাদী হয়ে শুক্রবার রাতে কটিয়াদী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এদিকে, তিনজনের লাশের ময়না তদন্ত শুক্রবার দুপুরে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে সম্পন্ন হয়েছে। পরে তাদের লাশ বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে জানাজা শেষে জামষাইট গ্রামের সামাজিক গোরস্থানে দাফন করা হয়।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu