1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

শ্রীপুরে নদীভাঙন অর্ধেকে কমে এসেছে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেটের সময় : শনিবার, ২৪ অক্টোবর, ২০২০
  • ৫১২ সময় দর্শন

নিজস্ব প্রতিবেদক ॥ পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কর্ণেল (অব.) জাহিদ ফারুক শামীম এমপি বলেছেন, আমি একবছর আগে মেহেন্দিগঞ্জে এসেছিলাম, তখন প্রচুর নদী ভাঙন ছিল। সে সময়ে উলানিয়াতে একটা প্রকল্প নেই। আর শ্রীপুরে প্রচুর ভাঙন ছিল, সেখানে ইমারজেন্সি জিও ব্যাগ দিয়েই নদীভাঙন রোধ করতে পারিনি। জিও ব্যাগগুলোও নদীগর্ভে বিলীন হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) দুপুরে ভাঙন কবলিত বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়ন পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা বলেন তিনি।
এসময় প্রতিমন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা আছে নদী শাসন করতে হবে। তখন আমরা চিন্তা করলাম নদী শাসন করে স্রোতটাকে মাঝ দিয়ে প্রবাহিত করার উদ্যোগ নেয়া উচিত। এজন্য শ্রীপুরের নদীর মাঝের চরটিকে কাটার উদ্যোগ নেয়া হয়। একটি প্রকল্প হাতে নিলে একবছরের বেশি সময় লেগে যেতো বাস্তবায়ন করতে। এজন্য পানি উন্নয়ন বোর্ডের ড্রেজার দিয়েই চরটিকে কাটা শুরু করে দেয়া হয়। এজন্য বিগত সময়ের থেকে এবারে শ্রীপুরে নদীভাঙন অর্ধেকে কমে এসেছে।
তিনি বলেন, এখন আমরা এসেছি চরটিকে আরো কতটুকু কোনস্থান থেকে কাটতে হবে সেটি দেখার জন্য এবং সে অনুযায়ী পানি উন্নয়ন বোর্ডের ড্রেজিং বিভাগ কাজ করবে। আর এটা পুরোপুরি সম্পন্ন হলে আমার দৃঢ় বিশ্বাস শ্রীপুরে ভাঙন একদমই থাকবে না। তাহলে শ্রীপুরের মানুষের এতোদিনের দুঃখ-দুর্দশাও লাঘব হবে। পরিদর্শন কালে প্রতিমন্ত্রীর সাথে স্থানীয় সংসদ সদস্য পঙ্কজ নাথ এমপি, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাবৃন্দসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu