1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

ভিপি নুরের ‘কঠিন চ্যালেঞ্জ’

ডেস্ক রিপোর্ট Sadhin BanglaTV
  • আপডেটের সময় : রবিবার, ১১ অক্টোবর, ২০২০
  • ৬৪৯ সময় দর্শন
ভিপি নুরের ‘কঠিন চ্যালেঞ্জ’

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুর সরকারের উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছেন, ‘পৃথিবীতে কোনও স্বৈরাশাসক টিকতে পারেনি। আপনারাও পারবেন না। চ্যালেঞ্জ করলাম, দুদিন আগে-পরে আপনাদেরও চলে যেতে হবে।

সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনারা য‌দি স্বেচ্ছায় না যান তাহলে নির্মম-নিষ্ঠুর পরিণতির মধ্য দিয়ে বিদায় নিতে হবে। তবে আমরা চাই না মুক্তিযুদ্ধ পরিচালনাকারী একটি দল, বঙ্গবন্ধুর একটি দল স্বৈরাচারী খেতাব নিয়ে ক্ষমতা থেকে বিদায় নিক।

রোববার (১১ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে গণসংহতি আন্দোলনের অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

ভিপি নুর বলেন, ‘বর্তমানে দেশে ধর্ষণের মহোৎসব চলছে। এটাতো একদিনে হয়নি। এই যে দেশে যুবলীগের ক্যাসিনোকাণ্ড, ওসি প্রদীপের ঘটনা, ছাত্রলীগ নেতাদের এমসি কলেজে গৃহবধূকে ধর্ষণ- বর্তমান সরকার তো টি‌কেই আছে এই ছাত্রলীগ, ক্যাসিনো যুবলীগ, ওসি প্রদীপের মতো লোকদের দিয়ে। তাই বর্তমান রাজনৈতিক পরিস্থিতির যদি পরিবর্তন করা না যায়, এই অবৈধ সরকারের যদি পতন ঘটানো না যায়, তবে ধর্ষণ-নির্যাতন থেকে দেশের মা-বোনেরা মুক্ত হতে পারবেন না।

পরিবর্তন আনতে হলে লড়াই-সংগ্রাম করতে হবেমন্তব্য করে তিনি বলেন, ‘শুক্রবার আর শনিবার প্রেসক্লাবের সামনে মানববন্ধন, জনসমাবেশ, বিক্ষোভ সমাবেশ করে কোনও লাভ হবে না। গুণগত পরিবর্তন করতে হলে লড়াই-সংগ্রাম করতেই হবে। এবং বিভিন্ন জায়গায় যারা সংগ্রাম করছেন সবাইকে ঐক্যবদ্ধভাবে একত্রিত হয়ে লড়াই-সংগ্রাম করতে হবে। তাহলেই চূড়ান্তভাবে সফল হওয়া যাবে।

স্বৈরাচারী সরকারের কুশীলবদের বিচার করা হবে’- এমন হুঁশিয়ারি উচ্চারণ করে ডাকসুর সাবেক এই সহসভাপতি বলেন, ‘মুক্তিযুদ্ধের ৪২ বছর পরে এদেশে যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে। বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে। ২০০৮ সালে ওয়ান-ইলেভেনের পড়ে যারা এদেশের বিচার ব্যবস্থাকে ধ্বংস করে, গণতন্ত্রকে ধ্বংস করে একটা স্বৈরাশাসন কায়েম করেছে, গণতান্ত্রিক বাংলাদেশে ভিন্নমত দমন করে গুম-খুনের রাজত্ব কায়েম করেছে, আপনাদেরও বিচার হবে। যেদিন এই দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে এবং সেইদিন খুব বেশি দূরে নয়।

প্রয়োজনে জীবন দিবও তারপরও এই দেশে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠা করবো’- যোগ করেন তিনি।

যুবকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘পৃথিবীর ইতিহাসে কোনও দেশে বৃদ্ধরা আন্দোলন করেন নাই। সব আন্দোলনই যুবকরা করেছে। ছাত্ররা করেছে। বৃদ্ধরা শুধু পরামর্শ ও দিকনির্দেশনা দিয়েছেন। তাই এই টগবগে যুবকদের একত্রিত হয়ে আন্দোলন করতে হবে। তাহলে দেশে গণতন্ত্র ফিরে আসবে। আইনের শাসন প্রতিষ্ঠা হবে।

অবস্থান কর্মসূচিতে আরও বক্তব্য দেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না ও গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকী প্রমুখ।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu