1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

চার বছরেও শেষ হয়নি মিতু হত্যার তদন্ত

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০
  • ৪৮১ সময় দর্শন

সাবেক এসপি বাবুল আকতারের স্ত্রী মাহমুদা আক্তার মিতু হত্যাকান্ডের চার বছরেও তদন্ত শেষ করতে পারেনি পুলিশ। তবে আদালতের নির্দেশে তদন্তভার পিবিআইর হাতে গেলেও করোনার কারণে শুরু হয়নি তদন্ত। পিবিআই বলছে, এই তদন্ত কাজ শেষ করতে আরো ৫ থেকে ৬ মাস লাগবে।

২০১৬ সালের ৫ জুন ভোরে চট্টগ্রাম শহরের জিইসি মোড়ে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার সময় কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয় মাহমুদা খানম মিতুকে। এ হত্যাকান্ডের পর নগরীর পাঁচলাইশ থানায় অজ্ঞাতদের আসামি করে মামলা করেন বাবুল আক্তার।

শুরু থেকে গোয়েন্দা পুলিশ মামলাটির তদন্ত করছিল। তারা প্রায় তিন বছর তদন্ত করেও কোনো অভিযোগপত্র দিতে পারেনি।  চলতি বছরের জানুয়ারিতে আদালত মামলাটি তদন্তের ভার পিবিআইকে দেয়।

পিআইবি-এর অতিরিক্ত পুলিশ সুপার মো. মঈন উদ্দীন বলছে, এই তদন্ত কাজ শেষ করতে আরো ৫ থেকে ৬ মাস লাগবে।

সমাজ বিজ্ঞানী ড. অনুপম সেন বলছেন, হত্যাকান্ডের মামলায় আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি হলে অপরাধীরা কিছুটা হলেও ভয় পাবে। ভবিষ্যতে আর যাতে কেউ এমন নৃশংসতার শিকার না হয় সেজন্যই অপরাধীর সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত।

এ মামলায় প্রধান আসামি মুছা সহ ৫ জনকে গ্রেপ্তার করা হয় । বর্তমানে ২ আসামি কারাগারে থাকলেও তিন আসামি জামিনে রয়েছেন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu