1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

চকলেটের লোভ দেখিয়ে ৪ শিশুকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২০
  • ৪৯৬ সময় দর্শন

রাজধানীর খিলগাঁওয়ে চকলেট খাওয়ানোর লোভ দেখিয়ে চার শিশুকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করেছে ভুক্তভোগী শিশুদের পরিবার। এ ঘটনায় অভিযুক্ত সজল মোল্লাকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। সজল পেশায় একজন রিকশাচালক।

বুধবার (৭ অক্টোবর)  রাতে ওই চার শিশুকে পরীক্ষা-নিরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করে খিলগাঁও থানা পুলিশ।

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুকুল আলম জানান, খিলগাঁও উত্তর গোড়ান এলাকায় টিনশেড বাড়িতে থাকে ওই চার শিশুদের পরিবার। তাদের পাশেই থাকতেন সজল।

বিভিন্ন সময় সজলের স্ত্রী যখন বাসায় থাকতেন না তখন চকলেট খাওয়ানোর লোভ দেখিয়ে শিশুদের তার রুমে নিয়ে তাদের ওপর বিভিন্ন ভাবে যৌন নির্যাতন চালান তিনি। বেশ কয়েকদিন ধরে তাদের সঙ্গে এ অপকর্ম চালিয়ে আসছিলেন সজল।

তিনি আরও বলেন, বুধবার বিকেলে শিশুদের পরিবার থানায় এসে অভিযোগ করলে সঙ্গে সঙ্গে অভিযুক্ত সজলকে গ্রেপ্তার করা হয়। এরপর শিশুদের পরিবার নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি ধর্ষণ মামলা করে। পরে ওই মামলায় সজলকে গ্রেপ্তার দেখানো হয়। বৃহস্পতিবার সজলকে আদালতে পাঠানো হবে ও রিমান্ড আবেদন করা হবে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu