1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

এবার কৃষক লীগ, অভিযোগ শিশু গৃহকর্মীকে ধর্ষণ

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বুধবার, ৭ অক্টোবর, ২০২০
  • ৬৬৭ সময় দর্শন

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কাকরকান্দি ইউনিয়নের কৃষকলীগ নেতা হারুন-অর রশীদের বিরুদ্ধে এক শিশু গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় হারুন-অর রশীদসহ ধর্ষণের ঘটনা ধামাচাপা চেষ্টার অভিযোগে ৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

আজ ৭ অক্টোবর বুধবার দুপুরে নালিতাবাড়ী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে এ মামলাটি দায়ের করেন নির্যাতিত শিশুর বাবা।

এদিকে রাতভর অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধার ও জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করেছে পুলিশ।

মামলা সূত্রে জানা যায়, নালিতাবাড়ী উপজেলার দিনমজুরের স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার পর তাদের ১২ বছর বয়সী শিশুটিকে এক আত্মীয়ের মাধ্যমে পার্শ্ববর্তী কাকরকান্দি ইউনিয়নের ঘাইলারা গ্রামের কৃষকলীগ নেতা হারুনুর রশীদের (৩৫) বাড়িতে গৃহকর্মী হিসেবে পাঠায়।

সেখানে নানা প্রলোভনে শিশুটিকে ধর্ষণ করে গৃহকর্তা হারুন। একপর্যায়ে বিষয়টি প্রকাশ হয়ে পড়লে স্থানীয় প্রভাবশালীদের মাধ্যমে টাকা দিয়ে আপোষ করে নির্যাতিতা শিশুটিকে বাবার কাছে বুঝিয়ে দেওয়া হয়। শিশুটি পরে একাধিক জায়গায় গৃহকর্মী হিসেবে কাজ করতে থাকে।

এদিকে গতকাল রাতে হঠাৎ করে চাপাপড়া এই ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে চাউর হলে নড়েচড়ে উঠে পুলিশ প্রশাসন। রাতভর অভিযান চালিয়ে পুলিশ বুধবার সকালে নির্যাতিতা শিশুটিকে পার্শ্ববর্তী হালুয়াঘাট উপজেলার রণকুঠুরা গ্রামে তার তার ফুফাতো ভাই জাহিদুল ইসলামের বাড়ি থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

সেইসাথে এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আশ্রয়দাতা জাহিদুল, অভিযুক্ত হারুনের বড় ভাই সাবেক ইউপি সদস্য তাজুল ইসলামসহ ৪ জনকে আটক করা হয়।

নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ বছির আহমেদ বাদল থানায় মামলা ও চারজনকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, ভিকটিমকে ডাক্তারি পরীক্ষা ও ২২ ধারায় জবানবন্দি প্রদানের জন্য শেরপুরে পাঠানো হয়েছে। অভিযুক্ত হারুন ও সহযোগীদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

এ ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন কাকরকান্দি ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল্লাহ তালুকদার মুকুল।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu