1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

টাকা-পয়সা লুটের পর মা-মেয়েকে ধর্ষণ করল ডাকাতের দল

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : রবিবার, ৪ অক্টোবর, ২০২০
  • ৫৩৬ সময় দর্শন

এবার হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় বাড়িতে ডাকাতি করতে এসে মা ও মেয়েকে গণধর্ষণ করা হয়েছে। শুক্রবার (০২ অক্টোবর) রাতে উপজেলার রানীগাঁও ইউনিয়নের পাহাড়ি এলাকায় এ গণধর্ষণের ঘটনা ঘটে।

শনিবার (০৩ অক্টোবর) এ ঘটনায় চুনারুঘাট থানায় মামলা করা হয়েছে। তবে রোববার (০৪ অক্টোবর) বকেল পর্যন্ত ঘটনায় জড়িতদের গ্রেফতার করতে পারেনি পুলিশ।

মামলার এজাহার ও পুলিশ জানায়, চুনারুঘাট উপজেলার রানীগাঁও ইউনিয়নের পাহাড়ি এলাকার গরমচড়ি ফরেস্ট মাজারসংলগ্ন একটি বাড়িতে শুক্রবার গভীর রাতে প্রবেশ করে একদল যুবক।

ঘরে ঢুকে মা-মেয়েকে বেঁধে ফেলেন তারা। পরে স্বর্ণের গহনা, টাকা-পয়সা, গরু ও প্রয়োজনীয় জিনিসপত্র লুটপাট করেন যুবকরা। লুটপাট শেষে মা (৪৫) ও মেয়েকে (২৫) ধর্ষণ করে পালিয়ে যান তারা।

ডাকাতরা চলে গেলে মা-মেয়ের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসেন। প্রতিবেশীরা তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন।

স্থানীয় ইউপি সদস্য (মেম্বার) আব্দুল মালেক বলেন, স্বর্ণের গহনা, টাকা-পয়সা লুটপাট করে মা ও মেয়েকে গণধর্ষণ করেছে ডাকাতরা। ডাকাত দলের এক যুবককে চিনতে পেরেছেন ভুক্তভোগীরা। এজন্য তারা মামলা করেছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চুনারুঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) চম্পক দাম বলেন, বাড়িতে ডাকাতি করতে এসে মা-মেয়েকে গণধর্ষণ করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।

তিনি বলেন, মামলার আসামিদের গ্রেফতারের স্বার্থে নাম-ঠিকানা গোপন রেখেছি আমরা। বিষয়টি তদন্ত করে ঘটনায় জড়িতদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করা হবে।

গত ২৫ সেপ্টেম্বর রাতে এমসি কলেজে স্বামীর সঙ্গে বেড়াতে গিয়ে গণধর্ষণের শিকার হন এক গৃহবধূ। এ ঘটনায় ওই গৃহবধূর স্বামী বাদী হয়ে শাহপরান থানায় মামলা করেন। মামলায় ছাত্রলীগের ছয় নেতাকর্মীসহ অজ্ঞাত আরও তিনজনকে আসামি করা হয়। এ ঘটনায় আটজনকে গ্রেফতার করা হয়েছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu