1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

বিদেশ যাওয়া নির্ভর করছে খালেদা ও সরকারের সিদ্ধান্তের উপর

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : শুক্রবার, ২ অক্টোবর, ২০২০
  • ৫৩৯ সময় দর্শন

যুক্তরাজ্য ভিসা দিতে চাইলেও, বেগম খালেদা জিয়া বিদেশে চিকিৎসা নিতে যাবেন কী না তা নির্ভর করছে খালেদা জিয়া এবং সরকারের সিদ্ধান্তের উপর।

গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এদিকে খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা নেওয়ার জন্য অনুমতি দিতে সরকারকে অনুরোধ করেছেন গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।

ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডিকসন জানিয়েছেন, সরকার অনুমতি দিলে, বেগম জিয়া নিয়ম মেনে চিকিৎসার জন্য যাওয়ার আবেদন করলে বিবেচনা করবে যুক্তরাজ্য। বুধবার কূটনৈতিক প্রতিবেদকদের সংগঠন ডিক্যাবের এক অনুষ্ঠানে যোগ দিয়ে, তিনি এই তথ্য জানান।

এ নিয়ে বিএনপির প্রতিক্রিয়া জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি যুক্তরাজ্যকে ধন্যবাদ জানিয়ে বলেন, পুরো বিষয়টি এখন নির্ভর করছে খোদ খালেদা জিয়া এবং সরকারের ইচ্ছার উপর।

এদিকে বিএনপি চেয়ারপারসনকে, বিদেশে চিকিৎসার জন্য নেওয়ার অনুমতি দিতে সরকাররের প্রতি আহ্বান জানিয়েছেন, গণস্বাস্থ্যর প্রতিষ্ঠাতা ড. জাফরুল্লাহ চৌধুরী। শুক্রবার রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান।

শুক্রবার দলীয় সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উদ্বেগ প্রকাশ করেন, বাংলাদেশ-মিয়ানমার সীমান্তবর্তী এলাকায় মিয়ানমারের সেনা সমাবেশ নিয়ে। এ ঘটনায় সরকারকে আন্ত:আঞ্চলিক কুটনৈতিক উদ্যোগ গ্রহনের আহ্বান জানিয়েছে দলটি।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu