1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

রোগীকে তুলে নিয়ে ধর্ষণ; অভিযুক্ত হাসপাতাল মালিক গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২০
  • ৫৩৯ সময় দর্শন

গাজীপুরের শ্রীপুরে বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসা করাতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন এক তরুণী শ্রমিক। হাসপাতালটির মালিক ওই তরুণী রোগীকে তুলে নিয়ে ধর্ষণ করেছেন বলে অভিযোগ উঠেছে।

গত ২১ সেপ্টেম্বর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের ধলাদিয়া এলাকায় ধর্ষণের ঘটনাটি ঘটে। ঘটনার ছয় দিন পর গত রোববার থানায় মামলা করেছেন নির্যাতনের শিকার ওই তরুণী।

এ ঘটনায় অভিযান চালিয়ে গতকাল মঙ্গলবার দুপুরে অভিযুক্ত ধর্ষক ডা. নূরুল ইসলাম শেখকে (৪৭) গ্রেপ্তার করেছে পুলিশ। নূরুল ইসলাম শেখ গাজীপুরের রাজেন্দ্রপুর এলাকার বাংলাদেশ-নরওয়ে ফ্রেন্ডশিপ হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিক। তিনি গাজীপুর মহানগরীর জানাকুর এলাকার মৃত আবদুর রহমান শেখের ছেলে।

নির্যাতিত ওই তরুণী গাজীপুর সদর উপজেলার একটি পোশাক কারখানার শ্রমিক (২১)।

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, জ্বর, সর্দি-কাশি ও শরীর ব্যথা নিয়ে গত ২০ সেপ্টেম্বর সকালে ওই হাসপাতালে চিকিৎসার জন্য যান তরুণীটি। ডা. নূরুল ইসলাম শেখ তাঁকে কোনো ব্যবস্থাপত্র না দিয়ে রক্ত ও মূত্র পরীক্ষার জন্য বলেন।

তা দেওয়ার পর কোনো কাগজপত্র না দিয়ে পরদিন রিপোর্ট দেওয়া হবে বলে তাঁকে চলে যেতে বলেন। এর পরদিন সকাল সাড়ে ১১টার দিকে ডা. নূরুল ইসলাম তাঁর কাছে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তিকে পাঠান।

দ্রুত চিকিৎসক তাঁকে হাসপাতালে যেতে বলেছেন বলে জানানো হয়। হাসপাতালে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে সড়কে উঠতেই কালো রঙের একটি পাজেরো ব্র্যান্ডের গাড়ি দেখেন তিনি। ওই গাড়িতে ডা. নূরুল ইসলাম শেখসহ অজ্ঞাতপরিচয় আরো দুই থেকে তিন ব্যক্তিকেও দেখেন তিনি। সেখানে ওই চিকিৎসক তাঁকে জানান পরীক্ষার জন্য দেওয়া রক্ত ও মূত্র নষ্ট হয়ে গেছে। তা আবার দিতে হবে।

পরে তাঁকে গাড়িতে তুলে হাসপাতালে না গিয়ে পাশের ধলাদিয়া এলাকায় ওই চিকিৎসকের বাগানবাড়িতে নিয়ে যান। কুমতলব বুঝতে পেরে সেখান থেকে পালানোর চেষ্টা করে ব্যর্থ হন তিনি। পরে শ্বাসরোধে হত্যার ভয় দেখিয়ে ধর্ষণ করেন তাঁকে। ধর্ষণের পর তা প্রকাশ করলে তাঁকে হত্যার পর লাশ গুম করে ফেলবেন বলেও হুমকি দেন ওই চিকিৎসক।

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) এখলাস ফরাজী বলেন, ‘ভাই এই মুহূর্তে কোনো তথ্য দিতে পারছি না। মামলা হওয়ার পর ডা. নূরুল ইসলাম শেখকে গ্রেপ্তার করেছি। আর তা নিয়ে অনেক সমস্যায় পড়েছি।’ কিন্তু কী ধরনের সমস্যা তা জানাননি তিনি।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu