1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

আজ শপথগ্রহণ করবেন কুয়েতের নতুন আমির

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২০
  • ৫১৯ সময় দর্শন

কুয়েতের নতুন আমির হিসেবে আজ শপথগ্রহণ করবেন ক্রাউন প্রিন্স শেখ নওয়াফ আল আহমদ। দেশটির উপপ্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদবিষয়ক প্রতিমন্ত্রী আনাস আল সালেহ সংসদ অধিবেশন শেষে সংবাদ সম্মেলন করে এ তথ্য নিশ্চিত করেন।

কুয়েতের আমিরের মৃত্যুতে দেশটির সরকার গতকাল থেকে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে। এছাড়া ৩ দিনের জন্য সকল অফিস আদালত কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। দেশটির স্থানীয় পত্রিকা আরব টাইমসের খবরে এমনটিই বলা হয়েছে।

উল্লেখ্য, কুয়েতের আমির সাবাহ আল-আহমদ আল-জাবের আল সাবাহ মঙ্গলবার যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যু তার বয়স হয়েছিল ৯১ বছর।

২০০৬ সাল থেকে আরব উপসাগরের তেলসমৃদ্ধ দেশ কুয়েতের আমিরের দায়িত্বে ছিলেন শেখ সাবাহ। দীর্ঘদিন ধরেই নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি।

২০০২ সালে অ্যাপেন্ডিক্স অপসারণ করা হয় কুয়েতি আমিরের। এর দুই বছর পর হৃদপিণ্ডে একটি পেসমেকার প্রতিস্থাপন করা হয়। ২০০৭ সালে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে মূত্রনালিতে অস্ত্রোপচার করা হয় শেখ সাবাহর।

১৯২৯ সালে জন্ম নেয়া শেখ সাবাহকে আধুনিক কুয়েতের স্থপতি হিসেবে ভাবা হয়। ১৯৬৩ থেকে ২০০৩ সাল পর্যন্ত প্রায় ৪০ বছর পর্যন্ত দেশটির পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। এরপর কুয়েতের প্রধানমন্ত্রী হন সর্বজনশ্রদ্ধেয় এ নেতা।

২০০৬ সালে শেখ জাবের আল সাবাহর মৃত্যুর পর আরব উপসাগরীয় তেলসমৃদ্ধ দেশটির আমিরের দায়িত্বে পান শেখ সাবাহ। আরব উপসাগরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্পর্কের টানাপোড়েন চরমে পৌঁছালে উভয়পক্ষকে শান্ত হওয়ার আহ্বান জানিয়েছিলেন কুয়েতের আমির।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu