1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

‘গুলি করে মারবেন না’প্ল্যাকার্ড ঝুলিয়ে থানায় আসামি

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২০
  • ৫৬৫ সময় দর্শন

আসামির থানায় আত্মসমর্পণ নতুন কোনো ঘটনা নয়। হরহামেশাই আমরা এ ধরনের খবর শুনতে পাই। কিন্তু ‘আমাকে গুলি করে মারবেন না’ গলায় এমন প্ল্যাকার্ড ঝুলিয়ে থানায় আসামির আত্মসমর্পণের ঘটনা খুব একটা শোনা যায় না। এমন ঘটনাকে বিরল বলা যায়।

রোববার ভারতের উত্তরপ্রদেশের সম্ভলের নাখাসা থানাতে এ ঘটনাটি ঘটেছে।

নাইম নামের ওই দুষ্কৃতি প্ল্যাকার্ডে আত্মসমর্পণের কথা ঝুলিয়ে পুলিশের কাছে হাজির হন।

এই ঘটনার ছবি রনিজেদের টুইটার হ্যান্ডল থেকে শেয়ার করেছে সম্ভল পুলিশ। তার পর থেকে তা ঘুরছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে।প্ল্যাকার্ডে লেখা, ‘আমি ভুল কাজ করেছি। সম্ভল পুলিশের ভয়ে ভীত। আমি আমার সব দোষ স্বীকার করে নিচ্ছি। আত্মসমর্পণও করছি। দয়া করে আমাকে গুলি করে করবেন না।’

নাকাসা থানার স্টেশন হাউস অফিসার ধর্মপাল সিংহ জানিয়েছেন, নাইমকে গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে, নাইমকে খুঁজে দিতে পারলে ১৫ হাজার টাকার পুরস্কারও ঘোষণা করা হয়েছিল পুলিশের তরফে। কিন্তু এনকাউন্টারের ভয়ে সে নিজেই আত্মসমর্পণ করল।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu