1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

জননেত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন আজ

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২০
  • ৭১৭ সময় দর্শন

একসময়ের তলা বিহীন ঝুড়ির তকমা পাওয়া বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। বিশ্ব মিডিয়ায় একসময় বাংলাদেশ সংবাদের শিরোনাম হতো ঝড় বন্যা  জলোচ্ছাস আর দুর্ঘটনার খবরে। আর এখন বাংলাদেশের অগ্রগতি আর সমৃদ্ধির বিশ্লেষণ হয়।

এসব অর্জন এসেছে একজনের দক্ষ নেতৃত্বে। তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধুর কণ্যা শেখ হাসিনা। আজ ২৮ সেপ্টেম্বর তার জন্মদিন। ৭৪ বছরে পা রেখেছেন শেখ হাসিনা।

অগ্রগতির সূচকে আজ বাংলাদেশ যে অবস্থানে দাঁড়িয়ে, তা অর্জন সহজ ছিল না। বঙ্গবন্ধুকে হত্যার পর সামরিক শাসন আর গণতন্ত্রহীনতা গ্রাস করে বাংলাদেশকে। উন্নয়নের চাকা ঘুরতে শুরু করে উল্টো পথে। এমন বাস্তবতা থেকে গণতন্ত্র আর উন্নয়নে পথে বাংলাদেশের যে প্রত্যাবর্তন, তার কারিগর শেখ হাসিনা।

জন্ম ১৯৪৭ সালের ২৮ শে সেপ্টেম্বর গোপালগঞ্জের নিভৃত পল্লী টুঙ্গীপাড়ায়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা শেখ ফজিলাতু্ন্নেসা দম্পতির প্রথম সন্তান শেখ হাসিনা, বাবা মায়ের প্রিয় হাসু।

শৈশব থেকে বেড়ে উঠেছেন রাজনৈতিক পরিমণ্ডলে। দেখেছেন মুক্তিকামী শোষিত বাঙালিকে স্বাধীনতা এনে দিতে পিতা শেখ মুজিবুর রহমানের নিরন্তর সংগ্রাম।

আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য আমির হোসেন আমু বলেন, শেখ হাসিনা কলেজে আসার আগে থেকেই রাজনীতির সাথে জড়িত। স্কুল জীবনে ৬২’র হামিদুর রহমান শিক্ষা কমিশনের আন্দোলনে ছিলেন।

৭৫-এ ঘাতকরা পরিবারের প্রায় সবাইকে হত্যা করে। ৮১ সালে যখন দেশে ফিরেন, প্রিয় মাতৃভূমি তখন যেন হারানো শ্মশান। সেই শোক পরিণত হলো শক্তিতে। স্বৈরশাসনের শৃঙ্খল ভেঙে গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠায় শুরু হয় নিরন্তর সংগ্রাম। আমির হোসেন আমু জানান, কঠিন এক সময়ে শেখ হাসিনা আওয়ামী লীগ সভাপতির দায়িত্ব কাঁধে তুলে নেয়।

৯৬ তে প্রথম সরকার প্রধানের দায়িত্ব নেয়া। এরপর ২০০৯ থেকে সরকার প্রধান হিসেবে শেখ হাসিনার নেতৃত্বে পরপর তিন মেয়াদে বাংলাদেশের অর্জন চোখে পড়ার মতো।

রাজনৈতিক জীবনে সামরিক শাসক আর উগ্রবাদীরা বার বার হত্যার চেষ্টার চেষ্টা করে তাকে। আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য তোফায়েল আহমেদ জানান, শেখ হাসিনা আগেই বলেছেন বুলেট আমাকে তাড়া করছে কিন্তু আমি থামবো না। আজ বিশ্বে মর্যাশীল নেত্রীর তালিকায় শেখ হাসিনার নাম।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu