1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

ওয়ারীতে মারপিটের মিথ্যা ঘটনা সাজিয়ে মামলার প্রতিবাদে মানববন্ধন

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২০
  • ৫৩৫ সময় দর্শন

বাংলাদেশ রবিদাস সংস্থা, কেন্দ্রীয় কমিটির আয়োজনে মৌন প্রতিবাদ

 

পুরান ঢাকার ওয়ারী রবিদাস পাড়ার সংখ্যালঘু মৃত নারী ও তার পরিবারের নামে মারপিটের মিথ্যা ঘটনা সাজিয়ে মামলা ও তার দুই সন্তানকে খুন জখমের হুমকি ও হয়রানির প্রতিবাদে শুক্রবার বিকালে মতবিনিময় সভা পরে মানববন্ধন হয়েছে। বাংলাদেশ রবিদাস সংস্থা, কেন্দ্রীয় কমিটির আয়োজনে ওই কর্মসূচিতে বক্তারা ওই ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানান। বক্তৃতা করেন সংগঠনের সভাপতি- শান্ত রবি দাস, সাধারণ সম্পাদক- রণজিৎ রবি দাস, তথ্য ও গবেষণা সম্পাদক- নয়ন রবি দাস প্রমুখ।

সভায় বক্তারা বলেন, মৃত সংখ্যালঘু নারীর নামে মারপিটের অভিযোগে মামলা হয়েছে। মামলা নং- সি. আর-৮৯/২০। এই মামলায় গত ২৬ ফেব্রুয়ারি জারি হওয়া সমনটি ১৫ মার্চ মৃত পূর্ণিমার বাড়িতে পৌঁছে। তিনি দুই বছর আগে মারা গেছেন। মামলাটির বাদী একই এলাকার বাসিন্দা আলতাফুল হুদা টিটু। মামলায় অন্য আসামিরা হলেন- সুইটি রবি দাস ও শিল্পী রবি দাস। সুইটি নামে ওই পরিবারে কেউ নাই।

রবি দাস পাড়ার এই পরিবারকে ভিত্তিহীন অভিযেযাগে আরেকটি মামলায় অভিযুক্ত করা হয়েছে উল্লেখ করে বক্তারা বলেন- আলতাফুল হুদা টিটুর দাবি বহুতল ভবনের সীমানা প্রাচীরের পাশে যে বাথরুম, টিউবওয়েল ও পানি বিশুদ্ধ করার মেশিন রয়েছে, এগুলো মৃত পূর্ণিমার পরিবার স্থাপন করেছে। অথচ সেগুলো সিটি করপোরেশনের অনুমতিক্রমে এনজিও স্থাপন করেছে। এসবের সুবিধা রবি দাস পাড়ার সব বাসিন্দা ভোগ করেছেন। এসব কার্যক্রমের উদ্বোধন করেছেন তৎকালীন কাউন্সিলর ঢাকা মহানগর আওয়ামী লীগ (দক্ষিণ) সভাপতি আলহাজ আবু আহমেদ মান্নাফি।

১২/৪০, হেয়ার ষ্ট্রীটের রবি দাস পাড়ায় ৩০০টি পরিবার বসবাস করছে। সরকারের কাছ থেকে ১০০ বছরের জন্য লিজ হিসেবে প্রাপ্ত এই জায়গায় ১৯৫টি ঘর রয়েছে। এই সম্প্রদায়ের সদস্যরা নিজ নিজ সংগতি অনুযায়ী অবকাঠামো তৈরী করে বসবাস করছেন।

প্রতিমা রানী রবি দাস ও শিল্পী রবি দাস নামে দুই বোন বংশ পরম্পরায় ওয়ারীর রবি দাস পাড়ার বাসিন্দা। তাদের মা পূর্ণিমা ও পিতা বিগণ রবি দাস পরলোকগত। দুই বোন এনজিওতে চাকরি করেন।

তারা জানান, তাদের ঘরটি দোতলা ১৯৯৯ সাল থেকেই। বার বার টিন-কাঠ পাল্টাতে হতো বলে ২০১৮ সালে পুনঃনির্মাণ করেন। পরিবর্তন শুধু টিনের জায়গায় ছাদ দেওয়া হয়েছে। জায়গা ওই টুকুই।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu