1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

সরকারের উন্নয়নে সুফল পাচ্ছে মানুষ: প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২০
  • ৫১৪ সময় দর্শন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছন, করোনার সময়ে দেশের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সরকারের প্রধান লক্ষ্য। ঢাকায় ফরেন সার্ভিস একাডেমীর নব নির্মিত ভবেন উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

শেখ হাসিনা বলেন, দীর্ঘ সময় ক্ষমতায় থাকার কারণে সরকারের উন্নয়নে সুফল পাচ্ছে জনগণ।

১৯৭৪ সালের ২৫ সেপ্টেম্বর জাতিসংঘে বাংলায় ভাষন দেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ঐতিহাসিক এই দিনটিতে রাষ্ট্রীয় অতিথিভবন সুগন্ধায় উদ্বোধন করা হলো বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমির নতুন ভবন।

জাতির জনকের স্মৃতি বিজরিত সুগন্ধা ভবন ছিল স্বাধীনতা পরর্তী সরকার প্রধানের প্রথম অফিস।

শুক্রবার গণভবণ থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত হয়ে এর উদ্বোধন করেন জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বক্তৃতায় উঠে আসে করোন মহামারী প্রসঙ্গ। প্রধানমন্ত্রী বলেন, মহামারীর এই সময়ে মানুষে জীবন এবং জীবিকা রক্ষাই সরকারের সবচেয়ে বড় লক্ষ।

শেখ হাসিনা বলেন, ৭৫ পরবর্তী সময়ে স্বাধীনতা বিরোধীদের ক্ষমতা দখলের মধ্যদিয়ে  মধ্যে সরকার এবং রাষ্ট্রের স্থিতিশীলতা নষ্ট হয়। একারণে উন্নয়ন বাধাগস্থ হয়।

কূটনীতিকদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের কূটনীতি রাজনীতিকে কেন্দ্র করে নয় বরং তা পরিচালিত হবে অর্থনীতিকে কেন্দ্র করে।

এসময় তিনি আরো বলেন, বঙ্গবন্ধু যে পররাষ্ট্রনীতি দিয়ে গেছেন ‘সকলের সাথে বন্ধুত্ব কারো সাথে বৈরিতা নয়’-এই নীতিতেই চলছে বাংলাদেশ।

দেশনেত্রী বলেন, জাতিসংঘে বাংলাদেশের সদস্যপদ প্রাপ্তি ছিল বঙ্গবন্ধুর ডিপ্লোমেসি, যা ছিল আমাদের জন্য বিরাট একটি সাফল্য, অর্জন। তার দেখানো পথেই কূটনৈতিক কার্যক্রম পরিচালনা করছে সরকার।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu