1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

সাভারে স্কুলছাত্রী রায় হত্যা মামলায় গ্রেপ্তার ১

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২০
  • ৫২৭ সময় দর্শন

সাভারে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় নীলা রায় (১৪) নামে এক স্কুলছাত্রীকে ছুরিকাঘাতে হত্যা মামলায় বুধবার (২৩ সেপ্টেম্বর) একজনকে মানিকগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এ ঘটনায় সোমবার সাভার থানায় হত্যা মামলা দায়ের করেন নীলার বাবা নারায়ণ রায়। বখাটে মিজান ছাড়াও এ মামলার আসামি করা হয়েছে তার বাবা-মা ও অজ্ঞাত কয়েকজনকে।

ছুরিকাঘাতে স্কুল ছাত্রীকে হত্যার পর থেকে অভিযুক্ত যুবক মিজানুর রহমান পলাতক ছিল। রোববার (২০ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে সাভার মডেল থানাধীন পালপাড়া মহল্লার গার্লস স্কুল রোডে এ ঘটনা ঘটে।

মানিকগঞ্জ জেলার বালিরটেক এলাকার নারায়ণ রায়ের মেয়ে নীলা। তার বাবা-মার সঙ্গে পৌর এলাকার কাজী মোকমা পাড়া একটি বাড়িতে ভাড়া থেকে স্থানীয় অ্যাসেড স্কুল নামে একটি বিদ্যালয়ে দশম শ্রেণিতে লেখাপড়া করত। অভিযুক্ত যুবক মিজানুর রহমান চৌধুরী একই এলাকার বাসিন্দা।

নীলার স্বজনরা জানান, দীর্ঘদিন ধরে বখাটে মিজানুর নীলাকে বিভিন্ন সময় প্রস্তাব দিয়ে আসছিল। কিন্তু প্রস্তাব প্রত্যাখ্যান করার পরও ওই যুবক নীলাকে উত্ত্যক্ত করত।

সবশেষ রোববার রাতে শ্বাসকষ্টজনিত সমস্যায় নীলাকে হাসপাতালে অক্সিজেন দিতে নিয়ে যায় তার ভাই অলক। পরে হাসপাতাল থেকে বাড়ি ফেরার পথে পালপাড়া এলাকায় তাদের গতিরোধ করে বখাটে যুবক মিজানুর।

এ সময় নানা ভয়ভীতি দেখিয়ে অলককে পাঠিয়ে দিয়ে নীলার বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে পালিয়ে যায় মিজানুর। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu