1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

বিএসএমএমইউতে নেয়া হবে ৬০০ নার্স, পরীক্ষার সূচি প্রকাশ

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৯৫ সময় দর্শন

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) সিনিয়র স্টাফ নার্স পদের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। আগামী ১৬ অক্টোবর, শুক্রবার পরীক্ষা অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল ৯টায় শুরু হবে পরীক্ষা।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক বি এম আবদুল হান্নান স্বাক্ষরিত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিনিয়র স্টাফ নার্সের অ্যাডমিট কার্ড www.bsmmu.edu.bd থেকে আবেদনকারী প্রার্থীরা নিজ নিজ ট্র্যাকিং নম্বর এবং পাসওয়ার্ড ব্যবহার করে প্রিন্ট করবেন। ২০ সেপ্টেম্বর দুপুর ১২টার পর থেকে অ্যাডমিট কার্ড প্রিন্ট করতে পারবেন আবেদনকারী প্রার্থীরা।

অ্যাডমিট কার্ড ২৭ সেপ্টেম্বর দুপুর ১২টা পর্যন্ত প্রিন্ট করা যাবে। ২০২৭ সেপ্টেম্বরের মধ্য যাঁরা অ্যাডমিট কার্ড প্রিন্ট করবেন, শুধু তাঁরাই লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

৬০০ সিনিয়র স্টাফ নার্সের নিয়োগ বিজ্ঞপ্তি এর আগেও বছরের ২৫ জানুয়ারি একবার প্রকাশিত হয়েছিল। ওই নিয়োগপ্রক্রিয়ায় আবেদনকারীর সংখ্যা কম হওয়ায় আবার নতুন বিজ্ঞপ্তি গত ২৪ আগস্ট প্রকাশিত হয়। নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, যাঁরা আবেদন করেছেন, তাঁদের নতুন করে আবেদন করতে হবে না।

সিনিয়র স্টাফ নার্স পদে আবেদনের জন্য ডিপ্লোমাইননার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি অথবা বিএসসিইননার্সিং ডিগ্রি এবং বাংলাদেশ নার্সিং মিডওয়াইফারি কাউন্সিল কর্তৃক রেজিস্ট্রার্ড হতে হবে। ১৫ সেপ্টেম্বর ছিল আবেদনের শেষ দিন। নিয়োগপ্রাপ্ত নার্সকে জাতীয় বেতন স্কেল ২০১৫এর গ্রেড১০ অনুযায়ী ১৬,০০০৩৮,৬৪০ টাকা দেওয়া হবে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu