1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

বাড়ির নিচ থেকে উদ্ধার নিউটন-গ্যালিলিও’র অজানা গ্রন্থ

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২০
  • ৫০৩ সময় দর্শন

আইজ্যাক নিউটন, গ্যালিলিও, কোপারনিকাস, স্প্যানিশ চিত্রশিল্পী ফ্রান্সিসকো গোয়ার মতো একাধিক বিশ্ববরেণ্য ব্যক্তিত্বদের লেখা ২০০টি দুষ্প্রাপ্য বই। যার আনুমানিক বাজার মূল্য বাংলাদেশি টাকায় প্রায় ২৯ কোটি টাকা।

নিলামে উঠলে এই বইগুলোর মূল্য স্বাভাবিকভাবে বাড়তে পারে আরো কয়েকগুন। এমন সব দুষ্পাপ্য বই মিলল রোমানিয়ার একটি গ্রামের বাড়িতে মাটির নিচ থেকে।

গত শুক্রবার এই তথ্য জানানো হয়েছে রোমানিয়ার পুলিশের পক্ষ থেকে।

জানা গেছে, ঘটনার সূত্রপাত তিন বছর আগে। ২০১৭ সালের জানুয়ারি মাসে পশ্চিম লন্ডন থেকে এক সুপরিকল্পিত ডাকাতি করে হাতিয়ে নেওয়া হয় প্রায় ২০০টি দুষ্প্রাপ্য বই।

লাস ভেগাসে নিলামে নিয়ে যাওয়ার আগে ফেল্টহ্যামের ওয়্যারহাউসে বইগুলো একত্রে রাখা হয়েছিল।

১৬টি বড় ব্যাগে সব বই ভরে পালিয়ে যায় তারা। এরপর তিন বছর ধরে তল্লাশি চলে। একাধিক দেশের গোয়েন্দা সংস্থা তদন্তে নামে। অবশেষে উত্তর-পূর্ব রোমানিয়ার নিমৎজ গ্রামের একটি পুরনো বাড়ির মাটির তলা থেকে উদ্ধার করা সম্ভব হয়েছে বইগুলো।

ডাকাতি হওয়া বইগুলির বেশিরভাগই ষষ্ঠদশ এবং সপ্তদশ শতকের। এর মধ্যে রয়েছে আইজ্যাক নিউটন, গ্যালিলিও, কোপারনিকাস, স্প্যানিশ চিত্রশিল্পী ফ্রানসিস্কো গোয়াসহ একাধিক বিখ্যাত ব্যক্তিত্বদের গুরুত্বপূর্ণ নথি এবং বই।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu