1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

হাত-পা বেধে প্লাস দিয়ে হাতের নখ তুলে ফেলা হলো ছাত্রলীগ নেতার

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২০
  • ৫৪০ সময় দর্শন

গাজীপুরের টঙ্গীতে চুরির অপবাদ দিয়ে বাড়ি থেকে তুলে নিয়ে ওয়ার্ড ছাত্রলীগ নেতাকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। আহত ছাত্রলীগ নেতা নাঈম ৪৭নং ওয়ার্ড ছাত্রলীগের ১নং সাংগঠনিক সম্পাদক। গত বৃহস্পতিবার মধ্য রাতে এ ঘটনা ঘটে।

জানা যায়, গত শনিবার (১২সেপ্টেম্বর) রাতে সিলমুন যুগী বাড়ি এলাকার সালমা আক্তারের বাড়িতে চুরির ঘটনা ঘটে। পরদিন বাড়ির মালিক চুরির অভিযোগ এনে স্থানিয় ওয়ার্ড কাউন্সিলরে কার্যালয়ে অভিযোগ করেন।

এরপরই স্থানীয় কাউন্সিলর সাদেক আলীর কার্যালয়ে অভিযুক্ত নাঈমের বিরুদ্ধে সালিশ বৈঠকের আয়োজন করা হয়। এ সময় নাঈম চুরি দায় শিকার না করায় হাত-পা বেধে বেধরক পিটিয়ে ও প্লাস দিয়ে হাতের নখ তুলে আহত করে। পরে তার মা ও ভাই গিয়ে তাঁকে ছাড়িয়ে এনে হাসপাতালে চিকিৎসা দেন।

নাঈমের বড় ভাই নিশাত বলেন, আমার ভাই গত সিটি কর্পোরেশন নির্বাচনে বর্তমান ওয়ার্ড কাউন্সিলর সাদেক আলীর পক্ষে কাজ করেনি। গত কয়েক মাস আগে কাউন্সিলের অফিস সহকারী আমিনের মাদক সেবেনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে তার দায় ও আমাদের দেওয়া হয়।

এর জেরেই চুরির মিথ্যা অপবাদ দিয়ে আমার ভাইকে বাড়ি থেকে তুলে নিয়ে কাউন্সিলর কার্যালয়ে মারধর করে।

যোগাযোগ করা হলে ওয়ার্ড কাউন্সিল সাদেক আলী বলেন, চুরির ঘটনা স্বীকার না করায় চর থাপ্পর দেওয়া হয়েছে।

টঙ্গী পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, আমি ঘটনাটি জানি না, অভিযোগ পেলে ব্যবস্থা নেব।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu