1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

সৌদি আরব যেতে বাংলাদেশিদের যেসব শর্ত মানতে হবে

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৮০ সময় দর্শন

করোনা ভাইরাসের কারণে প্রায় ৬ মাস বন্ধ থাকার পর সৌদি আরবে যাওয়ার সুযোগ মিলছে বাংলাদেশি নাগরিকদের। তবে সৌদিতে যেতে হলে বাংলাদেশিদের বেশকিছু শর্ত মানতে হবে।

নির্দিষ্ট সংখ্যক ভিসাধারীরা দেশটিতে আপাতত যেতে পারবেন।

বুধবার (১৬ সেপ্টেম্বর) এ সংক্রান্ত বেশকিছু নির্দেশনা ওয়েবসাইটে দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

এতে বলা হয়, এক্সিট, এন্ট্রি, রেসিডেন্ট, ইকামা ও ভিজিট ভিসায় যাদের ভিসার মেয়াদ আছে, তারা সৌদি আরব যেতে পারবেন। ভিসার মেয়াদ ‘ABSHER’ অ্যাপসে অথবা https://www.absher.sa/portal/landing.html  লিংকে প্রবেশ করে চেক করা যাবে।

যাত্রীকে সৌদি আরব ল্যান্ডিংয়ের সময় থেকে আগের ৪৮ ঘণ্টার মধ্যে সরকার অনুমোদিত ল্যাব থেকে কোভিড-১৯ টেস্ট করাতে হবে। করোনা নেগেটিভ রেজাল্ট এলে কেবল সৌদি আরবে যেতে পারবেন। করোনা নেগেটিভ সার্টিফিকেটের ৬টি কপি যাত্রীর সঙ্গে রাখতে হবে।

যাত্রীকে বোর্ডিং পাস সংগ্রহের আগেই দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে ফরম ডাউনলোড করে তা পূর্ণ করে স্বাক্ষর করতে হবে। স্বাক্ষরিত ফরমটি সৌদি আরব এয়ারপোর্টে পৌঁছানোর পর এয়ারপোর্ট হেলথ কন্ট্রোল রুমে জমা দিতে হবে।

যাত্রীকে বোর্ডিং পাস সংগ্রহের আগেই এন্ড্রয়েড স্মার্টফোনে গুগল প্লে স্টোর থেকে ‘ TATAMAN’ ও ‘TAWAKKALNA’ অ্যাপস ডাউনলোড করে যাত্রীর সঙ্গে করে সৌদি আরব নিয়ে যেতে হবে। টিকিট বুকিংয়ের সময় যাত্রীর সৌদি আরবের একটি মোবাইল নম্বর (CTCM) ও যাত্রীর ইমেইল আইডি (CTCE) বুকিং PNR এ প্রদর্শন করতে হবে।

এসব শর্তাবলী লঙ্ঘন করলে সৌদি সিভিল এভিয়েশন আইনের ১৬৩ ধারা অনুযায়ী বড় ধরণের জরিমানা করা হবে বলেও জানানো হয়।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu